Ad-1

Showing posts with label এসএসসি বাংলা প্রথম মডেল টেস্ট. Show all posts
Showing posts with label এসএসসি বাংলা প্রথম মডেল টেস্ট. Show all posts

Monday, February 23, 2026

মডেল টেস্ট -০২

১. বাণীকণ্ঠ দুইবেলাই কী খেত?
ক) শাকভাত  খ) ডালভাত  গ) মাছভাত ঘ) গোশতভাত
২. স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায়---
i. জাতিকে সাহিত্যচর্চার আনন্দ বঞ্চিত করা
ii. দুঃখ-দারিদ্র্য-সংকটপূর্ণ জীবন
iii. পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা
নিচের কোনটি সঠিক?
ক)  i ও ii   খ) ii ও iii   গ) i  ও iii  ঘ) i, ii ও iii
৩. “ইচ্ছা হইল ছুটিয়া গিয়া একবিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়” – কাঙালীর মা এই ইচ্ছা পূরণ করতে পারে না কেন?
ক) গরিব হওয়ায়   খ ) ছোটোজাত হওয়ায়
গ) লোকলজ্জায়  ঘ) ব্যস্ততার কারণে
৪. 'হযরত আবুবকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল।'- এ বাক্যে 'চৈতন্য' শব্দটি কোন
অর্থ প্রকাশ করেছে? 
ক) বোধোদয় খ) জ্ঞান ফেরা গ) জেগে ওঠা
(ঘ) সজাগ হওয়া
৫. 'নিমগাছ' গল্পে নতুন ধরনের লোকটি কে?
ক) লক্ষ্মী বউ  খ)  বিজ্ঞ ব্যক্তি  গ) কবিরাজ  ঘ) কবি
৬. “শিক্ষা ও মনুষ্যত্ব” প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির
জন্য প্রয়োজন —
i. জীবসত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা
ii. মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া
iii. অর্থ-চিন্তার নিগড়ে সকলে বন্দি হওয়া
নিচের কোনটি সঠিক?
ক)  i    খ) ii   গ) iii  ঘ) i ও ii
৭. 'হরফন-মৌলা' কাকে বলে?
ক) সকল কাজ করতে পারে যে  খ) রান্না করতে পারে যে
গ) মারামারি করতে পারে যে  ঘ) সব সময় ঝগড়া করে যে
৮. সাম্রাজ্যবাদ বলতে বোঝায়----
ক) পররাজ্যে ব্যবসায় কৌশল খ) পররাজ্যে কর্তৃত্ব স্থাপনের কৌশল
গ) পররাজ্যে হিংসাত্মক কর্মকাণ্ড  ঘ) পররাজ্যে কর্তৃত্বের লিপ্সা
৯. সামরিক জান্তা পত্রিকায় মিথ্যা বিবৃতি প্রকাশের মাধ্যমে কী প্রমাণ করতে চেয়েছে?
ক) সবাই সরকারের অনুগত আছে খ) সবটাই সরকারের নিয়ন্ত্রণে
গ) দেশের সবই ঠিক আছে  ঘ) দেশে কোনো অশান্তি নেই
১০. 'মহাকাব্য' সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক?
ক)  শেষ হয়ে হইল না শেষ
খ) বিশ্ব সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন শাখা
গ) সাহিত্যের সর্বাপেক্ষা জনপ্রিয় শাখা
ঘ) দীর্ঘ কাহিনি কবিতা
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
'দক্ষিণ দুয়ারি ঘরের রাজা,
পূর্ব দুয়ারি তাহার প্রজা।
উত্তর দুয়ারির অন্ন নাই,
পশ্চিম দুয়ারির মুখে ছাই।'




১১. 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আলোকে উপরের স্তবককে কোন শ্রেণিভূক্ত করা যায়?
ক) ডাক ও খনার বচন  খ) ছড়া
গ) প্রবাদ  ঘ) উপকথা
১২. উক্ত শ্রেণিভুক্তির কারণ—
ক) সরস প্রাণের জীবন্ত উৎস। খ) আনন্দ ও সৌন্দর্যের প্রকাশ
গ) হাজার বছরের ভূয়োদর্শন। ঘ) শ্রমজীবী মানুষের কাহিনি
১৩. 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন'— বলতে কী
বোঝানো হয়েছে?
ক) স্রষ্টা সব ভাষা বোঝেন  খ) আরবি ভাষা হান্টার নিকট প্রিয়
গ) মরমি সাধনা সব ভাষায় করা যায়  ঘ) সব ভাষা স্রষ্টার নিকট গ্রহণযোগ্য
১৪. 'কপোতাক্ষ নদ' কবিতার কবির সীমাহীন দেশপ্রেম ফুটে উঠেছে নিচের কোন পক্তিতে?
i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
ii. দুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি-স্তনে
iii. লইছে যে নাম তব বঙ্গের সংগীত
নিচের কোনটি সঠিক?
ক) i   খ) ii    গ) ii  ও iii   ঘ) i, ii ও iii
১৫. 'জীবন-সঙ্গীত' কবিতায় ক্ষণস্থায়িত্ব বোঝাতে কোনটি ব্যবহৃত হয়েছে?
ক) পদ্মপাতার জল  খ) দিঘির জল
গ) শৈবালের নীর  ঘ) নিশার স্বপন
১৬. কখন ঝিঁঝিঁর ডাক শোনা যায়?
ক)  সকাল-সন্ধ্যা  খ) সাঁঝ-সকাল
গ) রাত-দুপুর  ঘ) দুপুর-ভোর
১৭. 'পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল'— এখানে ‘এই সব গল্প’ দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে?
ক) মানুষের বিচরণ  খ) সৌন্দর্যের উপমা
গ) প্রাণের প্রবাহ  ঘ) সভ্যতার নিত্য অনুষঙ্গ
১৮. “তারি সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে।'— এ চরণে ‘দোলে' শব্দ দ্বারা 'পল্লিজননী' কবিতায় বোঝানো হয়েছে-
i. শঙ্কা  ii. দোলা  iii. ভয়
নিচের কোনটি সঠিক?
ক) i   খ) ii    গ) ii  ও ii  ঘ) i ও iii
১৯. রানারের সংসারের ‘অভাব' বোঝাতে কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক) কালো ধোঁয়া  খ) রাতের কালো  গ) রাত নির্জন  ঘ) ক্লান্তশ্বাস
২০.'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় ‘খই ফোটাল’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক) বিকট আওয়াজ   খ) বীভৎস অবস্থা গ) প্রচণ্ড গুলি বর্ষণ  ঘ) প্রবল আক্রমণ
২১.‘আমার পরিচয়' কবিতা অনুযায়ী বাঙালি জাতির টিকে থাকার কারণ—
ক) ঐক্যবদ্ধতা ও সৌন্দর্যবোধ  খ) ঐতিহ্যের প্রতি সম্মান
গ)  দেশপ্রেম ও জাতীয়তাবোধ  ঘ) মানবতা ও সাম্যের বোধ
২২. ১৯৭১ সালে কোন পত্রিকায় বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি' বলে আখ্যায়িত করা হয়েছিল
ক) দ্য নিউইয়র্ক টাইমস  খ) দ্য ওয়াশিংটন নিউজ গ) দ্য ডেইলি নিউজ ঘ) দ্য নিউজউইক
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
যখন রব না আমি এই মর্ত্যকায়ায়
তখন স্মরিতে যদি হয় মন
তবে তুমি এসো এই নিভৃত ছায়ায়
যেথা এই চৈত্রের শালবন
২৩. উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে?
ক) মৃত্যু ভাবনা খ) প্ৰকৃতি চেতনা  গ) অতীত ভাবনা  ঘ) ভবিষ্যৎ ভাবনা
২৪. উদ্দীপকের ভাবটিকে যে কারণে 'সেইদিন এই মাঠ' কবিতায় সার্থক প্রতিফলন বলা যায়—
i. জীবন নশ্বর  ii. প্রকৃতি নিরবচ্ছিন্ন  iii. সমাজ নিরবচ্ছিন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii   খ) i ও iii  গ) ii ও iii   ঘ) i, ii ও iii
২৫. 'কাকতাড়ুয়া' উপন্যাসে কোনটি মুক্তিযোদ্ধার নাম?
ক) কুদ্দুস  খ) মতিউর  গ) শাহাবুদ্দিন  ঘ) আহাদ
২৬. 'আমি তো এখন স্বাধীন মানুষ’ বুধা স্বাধীন
i. কোনো বন্ধন নেই বলে
ii. চাচি তাকে মুক্তি দিয়েছে বলে
iii. দেশ স্বাধীন হয়েছে বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii
২৭. 'জমিদারি হারানো কি সহজ কথা'- এ বাক্যে হাতেম আলীর প্রকাশ পেয়েছে?
ক) বীরত্ব ও মনের হাহাকার  খ) মনের হাহাকার ও হারানোর ভয়
গ) মহত্ত্ব ও হারানোর ভয়  ঘ) খাজনা পরিশোধ ও বীরত্ব
২৮. 'বহিপীর’ নাটকে তুলে ধরা হয়েছে –
i. জমিদারি প্রথা  ii. যৌতুক প্রথা  iii. পীরভক্তি
নিচের কোনটি সঠিক?
ক)   i.   খ) ii     গ) i ও iii      ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
গ্রেনেড উঠেছে হাতে কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা ভোজ হবে প্রতিশোধে।
২৯. উদ্দীপকের সাথে ‘কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্য কোথায়?
ক)  ঘৃণায়   খ) প্রতিশোধে  গ)  লজ্জায়   ঘ)  প্রতিরোধে
৩০. উদ্দীপকে ফুটে ওঠা ভাব নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) স্বদেশের জন্য আত্মত্যাগ  খ) মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ
গ)  হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ড  ঘ) স্বজনহারা মুক্তিযোদ্ধার অসহায়ত্ব 

[২৩ এর সিলেবাস অনুযায়ী ]

মডেল টেস্ট -০১

১. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কথিকার নাম কী ছিল?
ক) দুর্বার        খ) চরমপত্র       গ) ছাড়পত্র        ঘ) দুর্জয়
২. 'গাজুরিয়া মাইর'- শব্দের সঠিক ব্যাখ্যা কারা দিতে পারবে বলে রুমীর ধারণা?
ক) কলকাতার বন্ধুরা      খ) ঢাকাইয়া বন্ধুরা   গ) বরিশালের বন্ধুরা     ঘ)রাজশাহীর বন্ধুরা
৩. মাখনের মতো রং কোন ফুলের?
ক) মিমোন          খ) ল্যাভেন্ডার      গ) পিস      ঘ) বুকনিয়ার
৪. ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল কী বার ছিল?
ক) সোমবার         খ) মঙ্গলবার      গ) বুধবার       ঘ) শুক্রবার
৫. 'একাত্তরের দিনগুলি'- রচনায় লেখিকার 'মনে পাষাণভার'- এর কারণ কী?
ক) দেশে যুদ্ধাবস্থা থাকায়         খ) ঢাকা অবরুদ্ধ হওয়ায়      গ) বাগানে যেতে না পারায়         ঘ) জামীর স্কুল বন্ধ হওয়ায়
৬. প্রবন্ধের উদ্দেশ্য কী?
ক)  পাঠকের জ্ঞানতৃষ্ণাকে পরিতৃপ্ত করা        খ) পাঠকের চিন্তাকে পরিবর্তন করা    গ) পাঠকের মনোবৃত্তি সম্পর্কে ধারণা দান       ঘ) লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা
৭. 'ছোট প্রাণ,ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা'- কথাটি সাহিত্যের কোন শাখার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) নাটক        খ) উপন্যাস       গ)  কাব্য        ঘ) ছোটগল্প
৮. উপন্যাস কোন যুগের সৃষ্টি?
ক) প্রাচীন         খ)  মধ্য      গ)   আদি-মধ্য     ঘ) আধুনিক
৯. বাংলা গদ্যের প্রস্তুতিপর্বের শিল্পী কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত          খ) রাজা রামমোহন রায়      গ) সমরেশ বসু      ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১০. 'শেষ হইয়াও হইল না শেষ'- কথাটি কার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?
ক) উপন্যাস         খ)   নাটক     গ) ছোটগল্প         ঘ) কবিতা
১১. 'সাহিত্য সন্দর্শন '- গ্রন্থের রচয়িতা কে?
ক)  রাজা রামমোহন রায়         খ) বুদ্ধদেব বসু     গ) পবিত্র সরকার   ঘ) শ্রীশচন্দ্র দাস
১২. 'Proletariat '- সাহিত্য হচ্ছে -----
ক) গ্রামীণ মানুষের         খ) শহরের অধিবাসীদের      গ) শ্রমজীবী দুঃখীদের       ঘ) চাষাভুষাদের
১৩. 'ফোকলোর'- কথাটির উদ্ভাবক কে?
ক) রোমাঁ রোলা      খ) উইলিয়াম শেক্সপিয়ার       গ)  উইলিয়াম থমস    ঘ) চার্লস ল্যাম্ব।
১৪. 'ময়মনসিংহ গীতিকা'- কে সম্পাদনা করেন?
ক) দক্ষিণারঞ্জন মিত্র       খ) রোমাঁ রোলা    গ) প্রমথ চৌধুরী      ঘ) ডক্টর দীনেশচন্দ্র সেন
১৫. খনার বচন কোন শতকে রচিত?
ক) অষ্টম থেকে দশম      খ) অষ্টম থেকে দ্বাদশ       গ) দশম থেকে একাদশ      ঘ) দশম থেকে ত্রয়োদশ
১৬. যারা হাজারখানা ল-রিপোর্ট কিনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন'- এ উক্তিতে বোঝা যায়,পেশাদার শিক্ষিতরা --
!) সংকীর্ণ মনা  !!)  সাহিত্যবিমূখ    !!!)  বৈষয়িক বুদ্ধিতাড়িত
নিচের কোনটি সঠিক?
ক)  !  ও  !!     খ)  !!  ও !!!     গ)  !   ও  !!!    ঘ) ! , !!  ও !!!
১৭. কোন মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না?
ক)  আত্মার       খ) দেহের        গ) পাখির        ঘ) পশুর
১৮. মনের প্রসারতা বৃদ্ধির জন্য কী প্রয়োজন?
ক)  যথার্থ শিক্ষা প্রয়োজন     খ) বই পড়ার অভ্যাস গঠন     গ) শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা  লাভ       ঘ) সাহিত্য চর্চায় মনোনিবেশ করা
১৯. প্রাবন্ধিক বই পড়াকে শ্রেষ্ঠ শখ বলেছেন কেন?
ক)  বিনোদন হয় বলে     খ)  জ্ঞানলাভ হয় বলে    গ) আত্মিক বিকাশ হয় বলে      ঘ) তৃপ্তি লাভ হয় বলে
২০. রাজনীতির কবি'- হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করা হয় ----
ক) ৭ই মার্চ ১৯৭১      খ) ২৬ শে মার্চ ১৯৭১    গ) ৫ই এপ্রিল ১৯৭১    ঘ) ১৭ ই এপ্রিল ১৯৭১
২১.সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম- কীঞ
ক) রেসকোর্স ময়দান  খ) রমনা পার্ক       গ)  রমনা বটমূল     ঘ) ওসমানী উদ্যান
২২. কবি নির্মলেন্দু গুণ তাঁর কবিতার কোনটি তুলে ধরার চেষ্টা করেছেন?
ক) পাকিস্তানের বঞ্চনা      খ) স্বাধীনতার প্রেক্ষিত       গ) বঙ্গবন্ধু ও স্বাধীনতার পরিচয়      ঘ) জাতীয় জীবনে স্বাধীনতার তাৎপর্য
২৩. চোখে স্বপ্ন নিয়ে কবিতা শুনতে এসেছিল----
!)  মধ্যবিত্ত    !!)  নারী  ও বৃদ্ধ   !!!)  কেরানি
নিচের কোনটি সঠিক?
ক) !  ও !!    খ) !!  ও !!!      গ) !   ও !!!      ঘ) ! , !!  ও !!!
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও-
'সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন কয় জাতের কী রূপ দেখলাম না এ নজরে'
২৪. উদ্দীপকের ভাববস্তুর সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন চরণের?
ক) তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে
খ) মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
গ) ঐ মন্দির পূজারির, হায় দেবতা,তোমার নয়
ঘ) তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের গান।
২৫. উক্ত চরণে প্রকাশ পেয়েছে ---
!) মানবপ্রেম   !!)  সাম্যবাদ    !!!)  মানুষের শ্রেষ্ঠত্ব
নিচের কোনটি সঠিক?
ক) !  ও !!    খ) !  ও  !!!      গ)  !!  ও  !!!     ঘ) !  ,  !!   ও !!!
২৬. 'মানুষ '- কবিতায় 'ভুখারি'- শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক)   তিনবার   খ)  চারবার      গ)   পাঁচবার    ঘ)  ছয়বার
২৭. 'কপোতাক্ষ নদ'- কবিতায় কবি 'বঙ্গজ জন'- বলতে কাকে বুঝিয়েছেন?
ক)  কপোতাক্ষ নদ   খ)   বঙ্গদেশের জনগণকে     গ)    প্রবাসী বাঙালিকে   ঘ) বাংলা সাহিত্যকে
২৮. বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি?
ক) হেক্টরবধ     খ)   বীরাঙ্গনা     গ)   মেঘনাদবধ    ঘ) মহাশ্মশান
২৯. 'কপোতাক্ষ নদ'- কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
ক)  ফ্রান্সে    খ)  ভারতে     গ)  ইতালিতে      ঘ) ইংল্যান্ডে
৩০. ক্ষুধার ঠাকুর,দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো - উক্তিটি কার?
ক)  পূজারির   খ)  মোল্লার      গ)  কবির     ঘ) স্বপ্নাদেশ।
 

Recent Post

মডেল টেস্ট -০২

১. বাণীকণ্ঠ দুইবেলাই কী খেত? ক) শাকভাত  খ) ডালভাত  গ) মাছভাত ঘ) গোশতভাত ২. স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায়--- i. জাতিকে সাহিত্যচর্চার আনন্...

Most Popular Post