Ad-1

Thursday, March 22, 2018

দ্বিগু সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ লেখো

 যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমাসটি সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করেতাকে দ্বিগু সমাস বলা হয়।এ সমাসের পরপদ সাধারণত নামপদ হয়। যেমন : সপ্তাহ (সপ্ত অহের সমষ্টি)ত্রিফলা (তিন ফলের সমহার)শতাব্দী (শত অব্দের সমষ্টি) প্রভৃতি।

*** এ সমাসের বাস্যবাক্যে সমাহার’ শব্দটি আসে। যেমন: চৌমুহনী = চৌ মোহনার সমাহারপঞ্চবটী=পঞ্চবটের সমাহার।

দ্বিগু সমাসের উদাহরণ :

তেমাথা = তে মাথার সমাহার

চতুষ্পদী = চার পায়ের সমাহার

চতুরঙ্গ = চতুঃ (চার) অঙ্গের সমাহার

চৌপদী = চৌ (চার) পদের সমাহার

ত্রিপদী =ত্রি (তিন) পদের সমাহার

ত্রিফলা = ত্রি (তিন) ফলের সমাহার

ত্রিলোক =ত্রি (তিন) লোকের সমাহার

পঞ্চনদ = পঞ্চ (পাঁচ) নদের সমাহার

পঞ্চবটী=পঞ্চ (পাঁচ) বটীর সমাহার

দশচক্র=দশচক্রের সমাহার 

দুকূল=দুই কূলের সমাহার

পঞ্চভূত = পঞ্চ (পাঁচ) ভূতের সমাহার

ত্রিকূল = ত্রিকূলের সমাহার

ত্রিকোণ = ত্রিকোণের সমাহার

ত্রিভুবন = ত্রিভুবনের সমাহার

ত্রিরত্ন = ত্রিরত্নের সমাহার

পঞ্চমুখ = পঞ্চমুখের সমাহার

পঞ্চইন্দ্রিয় = পঞ্চইন্দ্রিয়ের সমাহার

দুআনা=দু (দুই) আনার সমাহার

চৌমুহনী = চৌ (চার) মোহনার সমাহার

No comments:

Post a Comment

Recent Post

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা-২০২৪

প্রশ্নপত্র পূর্ণমান-১০০ সময়-৩ ঘন্টা নির্দেশনা: বাংলা বা ইংরেজিতে উত্তর দেয়া যাবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান পাশে উল্...

Most Popular Post