১.নাটক ও উপন্যাসের মধ্যে পার্থক্য আলোচনা করো।
উত্তর:
নাটক ও উপন্যাস উভয়ই মানবজীবনের প্রতিচ্ছবি, তবু শিল্পরুপের দিক হইতে ইহাদের মধ্যে বিশেষ পার্থক্য
আছে।
১.(কাব্য) নাটক দৃশ্যকাব্য, উপন্যাস পাঠ্যকাব্য।
২.(ঘটনা) নাটকে প্রধান বস্তু ঘটনা - পারম্পর্য, উপন্যাসে ঘটনাবিন্যাস।
৩.(গতি) সাধারণত নাটক দ্রুত গতি,উপন্যাস ধীর - মন্থর।
৪.(আনন্দ পাওয়া) উপন্যাস পড়িয়া আমরা আনন্দ পাই,নাটক দেখিয়া আনন্দ পাই।
৫. ঔপন্যাসিক পাঠকের কল্পনার উপর বেশি দাবি করেন না,সকল কথায় তিনি সাজাইয়া বলেন ও পাঠকের
নিকট প্রত্যক্ষভাবে মূর্ত করিয়া তোলেন।আর নাট্যকার দর্শকের কল্পনাশক্তির উপর অধিকতর দাবি করেন।
৬.(আবেদন) ঔপন্যাসিকের আবেদন একজনমাত্র পাঠকের নিকট,আর নাট্যকারের আবেদন বহুর নিকট।
৭.(লাগাতার পড়া) এক খণ্ডহীন অবসর সময়ে একাসনে বসিয়া না দেখিলে নাটকের আনন্দ লাভ করা যায়
না; কিন্তু উপন্যাস একাসনে বসিয়া আদ্যোপান্ত শেষ না করিলেও ক্ষতি হয় না।
৮.(প্রকাশ) ঔপন্যাসিক অধিকাংশ স্থলে যাহা বর্ণনার সাহায্যে প্রকাশ করেন,
নাট্যকার তাহা দৃশ্যপট - সংযোজনায় ও রঙ্গমঞ্চ সজ্জার সাহায্যে রুপদান করেন।
৯. বুঝার পক্ষে উপন্যাস যত সহজ, নাটক ততটা সহজ নয়।
১০. ঔপন্যাসিক তাঁহার সৃষ্ট চরিত্রগুলির উত্থান - পতন ও পরিণতি সম্বন্ধে প্রকাশ্যভাবে আলোচনা করিতে
পারেন,কিন্তু নাট্যকারের সুকঠিন নির্লিপ্ততা (Detachment) অবলম্বন করিতে হয়।
১১. নাটকীয় বিষয়বস্তু রক্তমাংসের নর-নারীর কথা বার্তায় ব্যক্ত হয় বলিয়া উহা উপন্যাসের বিষয় বস্তু
অপেক্ষা অধিকতর জীবন্তময়।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
লালসালু উপন্যাসের চরিত্র আলোচনা
১ . মজিদ : কেন্দ্রীয় চরিত্র। সকল ঘটনার নিয়ন্ত্রক। কুসংস্কার, শঠতা ও অন্ধবিশ্বাসের প্রতীক। মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে এবং স...
Most Popular Post
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
★ সূচনা: "তোমরা সৎপথে থেকো।মাতৃভূমিকে ভালোবেসো।তোমরা শুধু সামরিক বাহিনীকে নও,এটা আমাদের জনগণের বাহিনী।"- বঙ্গবন্ধু। বাঙালির হাজা...
-
ভূমিকা : ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যাঁর নামটি জড়িত, তিনি হলেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। জন্ম পরিচয় : তিতুমীর ভারতের পশ্চিমবঙ...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
সূত্রঃ [cs 91,b2,nna-9102] বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণি পূর্ণমান -৫০ নিচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বাঁচাই করে খাতায় লেখো।(২০টি) ...
No comments:
Post a Comment