Ad-1

Friday, August 14, 2020

অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম লেখো পাঁচটি।

উত্তর:

অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা:
১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ সংবৃত হয়।
     যথা: অলি>ওলি,  কবিতা>কোবিতা,   বধু>বোধু ইত্যাদি।

২.'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ঋ-কার হলে,তবে অ-ধ্বনির উচ্চারণ সংবৃত হয়।
     যথা: কর্তৃপক্ষ>কোর্তৃপকখো ইত্যাদি।

৩. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির সঙ্গে র-ফলা হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ সংবৃত হয়।
     যথা: প্রশ্ন>প্রোসনো, গ্রহ> গ্রোহো , শ্রম > স্রোম ইত্যাদি।

৪.'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর য-ফলা হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। 
     যথা:অদ্য>ওদদো, পদ্য>পোদদো ইত্যাদি।

৫.'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনি পর 'জ্ঞ' বা 'ক্ষ' হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ সংবৃত হয়।
     যথা:বক্ষ>বোকখো 
     দক্ষ> দোকখো 
     যজ্ঞ> জোগগোঁ,  
     বিজ্ঞ> বিগগোঁ, 
      অভিজ্ঞ > ওভিগগোঁ  ইত্যাদি।

***এক বাক্যে সহজে মনে রাখার উপায়:
★অ'-বা নিহিত'অ' ধ্বনির পর ি/ু/ৃ/্র/্য/জ্ঞ/ক্ষ হলে, অ-ধ্বনির উচ্চারণ সংবৃত হয়।এবার এটাকে ভেঙ্গে পাঁচটা নিয়ম বের করো।
★★উদাহরণ মনে রাখার টেকনিক;  কবি মধুসূদনের প্রথম দক্ষতা পদ্য ও বক্তৃতার মাধ্যমে প্রকাশিত হয়। 
উল্লেখ্য: নিহিত 'অ'- মানে ব্যঞ্জন ধ্বনির মধ্যে লুকায়িত 'অ' - কে বুঝায়।যেমন: ন=ন্+অ,প=প্+অ ইত্যাদি।

No comments:

Post a Comment

Recent Post

মডেল টেস্ট -০২

১. বাণীকণ্ঠ দুইবেলাই কী খেত? ক) শাকভাত  খ) ডালভাত  গ) মাছভাত ঘ) গোশতভাত ২. স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায়--- i. জাতিকে সাহিত্যচর্চার আনন্...

Most Popular Post