Ad-1

Tuesday, February 2, 2021

তোমার স্পর্শে কবি হয়ে ওঠি....

অনেকদিন হলো কবিতার সংস্পর্শ পাইনি,

কবিতার সঙ্গে কবিতার মতো করে কথা বলিনি,

কবিতার উষ্ণতা না পেলে

রমনীয় ভাষা সব বরফ হয়ে যায়,

আজ বহুদিন পর,সেই রমণীয় কবিতার সংস্পর্শ 

আমাকে আবার কবি করে তুললো। 


অনেক দিন...

আমি তো বিস্মৃত ছিলাম

একদিন আমি কবি ছিলাম,

কিন্তু আজ তোমার স্পর্শে

আমি আবার কবি হয়ে গেলাম।







No comments:

Post a Comment

Recent Post

লালসালু উপন্যাসের চরিত্র আলোচনা

  ১ . মজিদ : কেন্দ্রীয় চরিত্র। সকল ঘটনার নিয়ন্ত্রক। কুসংস্কার, শঠতা ও অন্ধবিশ্বাসের প্রতীক। মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে এবং স...

Most Popular Post