Ad-1

Saturday, December 25, 2021

মানুষ মুহাম্মদ (স)

 মোহাম্মদ ওয়াজেদ আলী

জ্ঞানমূলক প্রশ্নঃ-

১.   কার মৃত্যুর সংবাদে কারো মুখে কথা সরে না

২.   ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি রচনা করেন কে

৩.   ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে স্থিতধী’ বলা হয়েছে কাকে?    

৪.   হযরত মুহম্মদ (স.) কোন বংশে জন্মগ্রহণ করেন?   

৫.   মুহম্মদ (স.)-এর মৃত্যুশয্যার পার্শ্বে শেষ পর্যন্ত কে ছিলেন


অনুধাবনমূলক প্রশ্নঃ-

১.   মুহম্মদ (স.)-এর মৃত্যু সংবাদে মূর্ছিত মুসলমানদের চৈতন্য হয় কীভাবেব্যাখ্যা করো। ২

২.   সুমহান প্রতিশোধ বলতে কী বোঝায়?     

৩.   ‘তাঁহারই দিকে সকলের মহাযাত্রা। কেনবুঝিয়ে লেখো।   

৪.   মুহম্মদ (স.)-এর মৃত্যুর পর মদিনায় আঁধার ঘনিয়ে আসার মতো হলো কেন

৫.   “যে বলিবে হযরত মরিয়াছেনতাহার মাথা যাইবে” বীরবাহু ওমর এ কথা বললেন কেন


১.   কার গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হয়?

      উত্তর : আবু বকরের গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হয়।

২.   মুহম্মদ (স.)-এর মৃত্যু সংবাদে কার শিথিল অঙ্গ মাটিতে লুটাল?

      উত্তর : মুহম্মদ (স.)-এর মৃত্যু সংবাদে হযরত ওমর (রা.)-এর শিথিল অঙ্গ মাটিতে লুটাল।

৩.  আবু বকর (রা.) মূর্ছিত মুসলিমকে কী বুঝিয়ে দিলেন?

      উত্তর : মুহম্মদ (স.) জীবন-মৃত্যুর অধীন রক্ত-মাংসে গঠিত একজন মানুষ এ কথা আবু বকর (রা.) মূর্ছিত মুসলিমকে বুঝিয়ে দিলেন।

৪.   মুহম্মদ (স.) মানুষের মন আকর্ষণ করেছিলেন মুখ্যত কী দ্বারা?

      উত্তর : মুহম্মদ (স.) মানুষের মন আকর্ষণ করেছিলেন মুখ্যত তাঁর মানবীয় গুণাবলি দ্বারা।

৫.  মুহম্মদ (স.) মক্কা থেকে কোথায় হিজরত করেন?

      উত্তর : মুহম্মদ (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।

৬.  পরহিতব্রতী দম্পতির কুটিরস্বামীর নাম কী?

      উত্তর : পরহিতব্রতী দম্পতির কুটিরস্বামীর নাম আবু মাবদ।

৭.   হিজরতের পথে উম্মে মাবদ কী দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেছিলেন?

      উত্তর : হিজরতের পথে উম্মে মাবদ ছাগীদুগ্ধ দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেছিলেন।

৮.  কোথায় সত্য প্রচার করতে গিয়ে মুহম্মদ (স.)-কে রক্তাক্ত হতে হয়েছিল?

      উত্তর : তায়েফে সত্য প্রচার করতে গিয়ে মুহম্মদ (স.)-কে রক্তাক্ত হতে হয়েছিল।

৯.  কোন সন্ধিতে মুসলমানদের ওপর ঘোর অপমানের শর্ত চাপিয়ে দেওয়া হয়?

      উত্তর : হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের ওপর ঘোর অপমানের শর্ত চাপিয়ে দেওয়া হয়।

১০.  মুহম্মদ (স.)-এর মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাধায়?

      উত্তর : মুহম্মদ (স.)-এর মক্কা বিজয়ের দিন কাফেররা খালিদের সাথে হাঙ্গামা বাধায়।

১১.  বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে মুহম্মদ (স.)-কে থামিয়ে দেয় কে?

      উত্তর : বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে মুহম্মদ (স.)-কে থামিয়ে দেয় একজন অন্ধ।

১২.  মানুষের মঙ্গল আনার জন্য পাথরের ঘায়ে কার দাঁত ভেঙেছিল?

      উত্তর : মানুষের মঙ্গল আনার জন্য পাথরের ঘায়ে মুহম্মদ (স.)-এর দাঁত ভেঙেছিল।

১৩. ধীশব্দের অর্থ কী?

      উত্তর : ধীশব্দের অর্থ হলো বুদ্ধি।

১৪.  কারা পরাহিতব্রতী দম্পতি?

      উত্তর : আবু মাবদ দম্পতি পরহিতব্রতী।

১৫. পৌত্তলিকশব্দের অর্থ কী?

      উত্তর : পৌত্তলিকশব্দের অর্থ হলো মূর্তিপূজক।

১৬. ইসলামের দ্বিতীয় খলিফা কে?

      উত্তর : ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.)।

১৭.  ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি কে?

      উত্তর : ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি হযরত আবু বকর (রা.)।

১৮. মহানবি (স.)-এর হিজরতকালীন সঙ্গী কে ছিলেন?

      উত্তর : মহানবি (স.)-এর হিজরতকালীন সঙ্গী ছিলেন আবু বকর (রা.)।

১৯. মহানবি (স.) কোন নগরীতে জন্মগ্রহণ করেন?

      উত্তর : মহানবি (স.) মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।

২০. কখন থেকে হিজরি সাল গণনা শুরু হয়?

      উত্তর : মহানবি (স.)-এর হিজরতের পর থেকে হিজরি সাল গণনা শুরু হয়।

২১.  আয়েশা (রা.) কার কন্যা?

      উত্তর : আয়েশা (রা.) আবু বকর (রা.)-এর কন্যা।

২২. মরুভাস্করগ্রন্থটি রচনা করেন কে?

      উত্তর : মরুভাস্করগ্রন্থটি রচনা করেন মোহাম্মদ ওয়াজেদ আলী।

২৩. মানুষ মুহম্মদ (স.)প্রবন্ধে কী বিশ্লেষণ করা হয়েছে?

      উত্তর : মানুষ মুহম্মদ (স.)প্রবন্ধে হযরত মুহম্মদ (স.) এর মানবীয় গুণাবলি বিশ্লেষণ করা হয়েছে।

২৪. কার দিকে সকলের মহাযাত্রা?

      উত্তর : আল্লাহর দিকে সকলের মহাযাত্রা।

২৫. উম্মে মাবদ স্বামীর নিকট কার রূপ বর্ণনা করেন?

      উত্তর : উম্মে মাবদ স্বামীর নিকট মুহম্মদ (স.)-এর রূপ বর্ণনা করেন।

 

 

১.    হযরত নূহু (আ.) ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এতে মাত্র চলি−শ জন মানুষ সাড়া দেন। বাকিরা সবাই তাঁর বিরোধিতা শুরু করে নানা অত্যাচারে অতিষ্ঠ করে তোলে। এ অত্যাচারের মাত্রা সহনাতীত হলে তিনি এক পর্যায়ে অত্যাচারীর বিরুদ্ধে আল−াহর কাছে ফরিয়াদ জানান। আল−াহর হুকুমে তখন এমন বন্যা হয় যে, ঐ চলি−শ জন বাদে সকল অত্যাচারী ধ্বংস হয়ে যায়।

গ.   হযরত নূহু (আ.) যে দিক দিয়ে হযরত মুহম্মদ (স.) থেকে ভিন্ন তা ব্যাখ্যা করো।    

ঘ.   হযরত নূহু (আ.)-এর চরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে তাঁর মাঝেও হযরত মুহম্মদ (স.)-এর একটি বিশেষ গুণ ফুটে উঠত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।    

 

২.   স্ত্রীর দেওয়া বিষপানে মৃত্যুকালে ইমাম হাসান তাঁর বিষদাতার পরিচয় জানতে পেরেও তাকে উদ্দেশ করে বলেন, “তোমাকে বড়ই ভালোবাসিতাম, বড়ই স্নেহ করিতাম, তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ। তোমার চক্ষু হইতে হাসান চিরতরে বিদায় হইতেছে। সুখে থাক, তোমাকে আমি ক্ষমা করিলাম।

গ.   উদ্দীপকে মানুষ মুহম্মদ (স.)প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। ৩

ঘ.  প্রতিফলিত দিকটি ছাড়াও হযরত মুহম্মদ (স.) অন্যান্য গুণে গুণান্বিত ছিলেনÑমানুষ মুহম্মদ (স.)প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।   

 

৩.    হযরত হাসান বসরী (র.) রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এক লোক এসে তাঁকে অহেতুক গালাগাল করল। লোকটি চলে যাওয়ার পর হাসান বসরী (র.) তার জন্য দুই হাত তুলে দোয়া করলেন। উপস্থিত লোকদের একজন যখন জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি আপনাকে গালমন্দ করল, দুর্ব্যবহার করল তার জন্য কেন দোয়া করলেন? তিনি বললেন, ওই লোকটির মনে আছে মানুষের প্রতি ঘৃণা, গালাগাল। সে তাই করে। আমার মনে আছে কল্যাণ কামনা। আমি তাই করি।

গ.   উদ্দীপকের হাসান বসরী (র.)-এর চরিত্রে মহানবি (স.)-এর কোন গুণের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। 3

ঘ.   ওই গুণটি মানব চরিত্র গঠনে কীভাবে ভূমিকা রাখে? উদ্দীপক ও মানুষ মুহম্মদ (স.)প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। 

 

৪.   এক কাপড়ের ব্যবসায়ী তার দোকানটি করিম নামের এক ছেলের দায়িত্বে রেখে বাইরে চলে গেলেন। নানা দুর্বিপাকে দীর্ঘদিন তিনি আর ফিরতে পারলেন না। করিম তার কর্তব্যনিষ্ঠা দিয়ে আরো তিনটি দোকান স্থাপন করল। সাত বছর পর ওই ব্যবসায়ী ফিরে এলে করিম দোকানের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার জন্য ব্যাকুল হলো। করিমের মহৎপ্রাণের পরিচয় পেয়ে ব্যবসায়ী অভিভূত হলেন। তিনি করিমের হাতেই দোকান বুঝিয়ে দিয়ে ধর্ম কর্মের জন্য আবার বেরিয়ে পড়লেন। বালক তার সততার পুরস্কার পেল।

গ.   উদ্দীপকের বিষয়বস্তু মহানবি (স.)-এর গুণাবলির কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ।    

ঘ.   সততা কীভাবে মানুষের মহিমান্বিত করে উদ্দীপক ও মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।   

 

৫.   কয়েক বছর আগের ইমরানের সাথে ভালোভাবে কথাও বলত না কেউ। কারণটা ছিল তার কুশ্রীদর্শন অবয়ব ও দারিদ্র্য, সে কালো ও বেঁটে। থ্যাবড়া নাক আর তোবড়ানো গালের কারণে চেহারাটা তার অদ্ভুতদর্শন। তবে এখন সে সকলের প্রিয় ইমরান ভাই। মানুষের কল্যাণে জীবনকে উৎসর্গ করেছে ইমরান। এলাকার কেউ বিপদে পড়লে বা সাহায্য চাইলে যথাসাধ্য চেষ্টা করে সে। প্রথম প্রথম সবাই নানাভাবে বাধা দিলেও দমে যায়নি ইমরান। বরং পরম মমতায় শত্রু-মিত্র সবাইকে আপন করে নিয়েছে। হযরত মুহম্মদ (স.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের ভালোবাসা পেতে চায় ইমরান।

গ.   উদ্দীপকের ইমরানের কোন বৈশিষ্ট্যটি মানুষ মুহম্মদ (স.)প্রবন্ধে বর্ণিত মুহম্মদ (স.)-এর বৈশিষ্ট্যের সাথে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ৩

ঘ.   উদ্দীপকের শেষ বাক্যটির যৌক্তিকতা মানুষ মুহম্মদ (স.)রচনার আলোকে বিশ্লেষণ করো। 

৪। হজরত নুহ (আ.) ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান। এতে মাত্র চল্লিশজন মানুষ সাড়া দেন। বাকিরা সবাই তাঁর বিরোধিতা শুরু করে, নানা অত্যাচারে তাঁকে অতিষ্ঠ করে তোলে। এ অত্যাচারের মাত্রা সহনাতীত হলে তিনি একপর্যায়ে অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। আল্লাহর হুকুমে তখন এমন বন্যা হয় যে ওই চল্লিশজন বাদে সব অত্যাচারী ধ্বংস হয়ে যায়।

ক) মানুষ মুহম্মদ (সা.)প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে

খ) উম্মে মাবদ তাঁর স্বামীর কাছে মহানবী (সা.)-এর রূপের যে বর্ণনা দিয়েছিলেন, তা লেখো।

গ) হজরত নুহ (আ.) যে দিক দিয়ে হজরত মুহাম্মদ (সা.)থেকে ভিন্ন, তা ব্যাখ্যা করো।        

ঘ) হজরত নুহ (আ.)-এর চরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে হজরত মুহাম্মদ (সা.)-এর একটি বিশেষ গুণ তাঁর মধ্যে ফুটে উঠত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

 


No comments:

Post a Comment

Recent Post

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা-২০২৪

প্রশ্নপত্র পূর্ণমান-১০০ সময়-৩ ঘন্টা নির্দেশনা: বাংলা বা ইংরেজিতে উত্তর দেয়া যাবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান পাশে উল্...

Most Popular Post