Ad-1

Monday, February 23, 2026

মডেল টেস্ট -০১

বাংলা দ্বিতীয় পত্র: রচনামূলক প্রশ্ন

সময়-২ ঘণ্টা ৩০ মিনিট; মান: ৭

বিষয় কোড: ১০২

দ্রিস্টব্য: ভাল পাংশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখোঃ

(ক) বইমেলা

(খ) স্বাধীনতা দিবস

২. (ক) তোমার দেশের একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট পত্র লেখো।

অথবা, (খ) মায়ের অসুস্থতার জন্য দেরিতে কলেজে যোগদানের কারণে ২ (দুই) দিনের অনুপস্থিতির জন্য প্রতিষ্ঠানের প্রধানের নিকট একটি ছুটির আবেদনপত্র লেখো।

৩. সারাংশ লেখো:

(ক) মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময়ে অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষিশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না-দুর্বলের প্রতি সে স্থিরলক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই- অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে- ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।

অথবা, সারমর্ম লেখো:

(খ) দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে?

মাথা উঁচু রাখিস।

সুখের সাথী মুখের পানে যদি না চাহে,

ধৈর্য ধরে থাকিস।

রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,

বুক ফুলিয়ে দাঁড়াস।

আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে,

ঊর্ধ্বে দু'হাত বাড়াস।

৪. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:

(ক) অন্যায় যে করে আর অন্যায় যে সহে

     তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

(খ)যে সহে, সে রহে।

৫। তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। 

অথবা, (খ) একটি সংবাদ প্রতিবেদন লেখো। তোমার বিদ্যালয়ের 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্‌যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন লেখো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

(ক) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

(খ) সময়ানুবর্তিতা

(গ) কৃষিকাজে বিজ্ঞান


টর অধ্যায়ভিত্তিক পরীক্ষা


উত্তরমালা


মেইড ইজি Answer Paper বইটির 23 February

Saturday, February 21, 2026

আব্দুন নূর তুষার এর মিথ্যা বলে তার প্রমাণ

 এরা কত সুন্দর করে বানিয়ে বানিয়ে মিথ্যা বলে তার প্রমাণ রাখলাম।গণভোটের ব্যালটে নাকি কোন নাম্বার নেই,, তাকে নাকি সেটা নেওয়ার ক্ষেত্রে কোন সাইন করতে হয়নি,,,এটা পুরোটাই মিথ্যা কথা। আমি নির্বাচনের ডিউটি না করলে এ মিথ্যা কথা ধরতে পারতাম না।ওরা এভাবেই মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে... 


Tuesday, February 17, 2026

টাইম লাইনে রেখে দিলাম। প্রতিবছর মিলিয়ে দেখবো ইনশাআল্লাহ।

১৬-০২-২০২৬ ইং 

তারিখে ডঃ মুহাম্মদ ইউনূসের রেখে যাওয়া বাংলাদেশ।

দূর্নীতিতে - ১৩ তম

রিজার্ভ - ৩৩.৩৪ বিলিয়ন ডলার 

সংবাদ মাধ্যমের স্বাধীনতা -১৪৯ তম

মানব উন্নয়ন সূচকে - ১২৯ তম

গনতান্ত্রিক সূচকে অবস্থান- ৭৫ তম 

বৈশ্বিক অর্থনীতির সূচকে- ৩৬ তম

অর্থনীতির আকার - (৪৫০-৪৫৫) বিলিয়ন ডলার।

মাথাপিছু ঋণের পরিমাণ - ৭৮ হাজার টাকা।


একবছর পর পর আপডেট দেখে কম্পেয়ার করলে বোঝা যাবে দেশ আসলে কোনদিকে এগিয়ে যাচ্ছে।


Bangladesh

Tuesday, February 3, 2026

ভাব-সম্প্রসারণ

১। অন্যায় যে করে আর অন্যায় যে সহে
      তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
২। আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
৩। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
     পূর্ণিমার চাঁদ যেন ঝলসানে রুটি।
৪। গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন

     নহে বিদ্যা, নহে ধন,হলে প্রয়োজন।

৫। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।

৬। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

৭। প্রাণ থাকলেই প্রাণী হয়,কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

৮। বই কিনে কেউ দেউলিয়া হয় না। 

৯। বার্ধক্য তাহাই - যাহা পুরাতনকে ,মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে 

১০। বিদ্যার সঙ্গে জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। 

১১। মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মধ্যে নয়।

১২। মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে

       হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।

১৩। ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ


১৫। যে সহে ,সে রহে।

 


Most Popular Post