ভালো লাগে তোমাকে ভাবতে,
ভালো লাগে তোমাকেই,
চোখ বুজে আনমনে,
হৃদয়ের ক্যানভাসে আঁকতে।।
ইচ্ছে করে আমার স্বপ্ন
কল্পনা,চিন্তা,চেতনা,
বিভাব,অনুভাব ও স্বপ্নের রাজ্যে
তোমাকেই রাণী বানাতে।।
কর্ণকুহর সুখ পেতে চায়
তোমার কণ্ঠবীণার অনুরনীতে।।
ভালো লাগে তোমার সৌন্দর্যে
চোখের তৃষ্ণা মিটাতে।।
ভালো লাগে তোমার কল্পনায়
আমার নির্জনতা ও অবসর সুখী হতে।।
ভালো লাগে তোমাকে নিয়ে
গোপনে কবিতা লিখতে,
ভালো লাগে তোমাকে কবিতার সাথে মিলাতে,
ভালো লাগে গল্প,উপন্যাস, ফিল্মের
সুন্দরী নায়িকার মাঝে তোমাকেই খুঁজে পেতে।
ভালো লাগে তোমাকে কাছে পেলে,
কী বলবো,,,,, কী করবো
তা নিয়ে ভাবতে।।
জানো? তোমার কল্পনায় কবিতা আসে,
তোমার স্বপ্নে সুখ আসে,
হৃদয় পাড়ায় তোমাকে পেয়ে
রক্তকণিকা আজ
পুলকিত,শিহরিত,রোমাঞ্চিত আর তৃপ্ত।।
আচ্ছা, তোমরা বিনোদিনীরা তো.....
চোখের ভাষা পড়তে,বুঝতে,
উপলব্ধিতে শ্রেষ্ঠা,
দেখো,,নয়নের পানে চেয়ে
সেখানে লেখা আছে
অব্যক্ত,অষ্পুট কিন্তু স্পষ্ট,
এক সহৃদয় প্রণয় প্রার্থনা.........
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
লালসালু উপন্যাসের চরিত্র আলোচনা
১ . মজিদ : কেন্দ্রীয় চরিত্র। সকল ঘটনার নিয়ন্ত্রক। কুসংস্কার, শঠতা ও অন্ধবিশ্বাসের প্রতীক। মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে এবং স...
Most Popular Post
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
★ সূচনা: "তোমরা সৎপথে থেকো।মাতৃভূমিকে ভালোবেসো।তোমরা শুধু সামরিক বাহিনীকে নও,এটা আমাদের জনগণের বাহিনী।"- বঙ্গবন্ধু। বাঙালির হাজা...
-
ভূমিকা : ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যাঁর নামটি জড়িত, তিনি হলেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। জন্ম পরিচয় : তিতুমীর ভারতের পশ্চিমবঙ...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
সূত্রঃ [cs 91,b2,nna-9102] বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণি পূর্ণমান -৫০ নিচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বাঁচাই করে খাতায় লেখো।(২০টি) ...
No comments:
Post a Comment