Ad-1

Sunday, December 27, 2020

কবিতার শব্দ অঞ্জলি হয়ে লুটিয়ে পড়তে চায়..

ভেবেছিলাম তুমি আসলে 

তোমাকে নিয়ে সুখের কবিতা লিখব।

অবশেষে তুমি এসে,

আমাকে এতটাই সুখ দিলে 

আমি কবিতা লিখতেই ভুলে গেলাম।

এখন ভাবছি কবিতায় আর কী লিখব

যেখানে জীবন্ত কবিতা

শুয়ে আছে

বুকের পরে।।

আজ বুকের ভিতর লুকিয়ে থাকা

কবিতার শব্দগুলো 

অঞ্জলি হয়ে জীবন্ত কবিতার

পায়ের কাছে লুটিয়ে পড়তে চায়।।

No comments:

Post a Comment

Recent Post

লালসালু উপন্যাসের চরিত্র আলোচনা

  ১ . মজিদ : কেন্দ্রীয় চরিত্র। সকল ঘটনার নিয়ন্ত্রক। কুসংস্কার, শঠতা ও অন্ধবিশ্বাসের প্রতীক। মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে এবং স...

Most Popular Post