Ad-1

Friday, June 9, 2023

বিখ্যাত মনীষীর উক্তি

★ অনেকসময় যে দুর্গ হাজারো সেনা দিয়েও ধ্বংস করা যায় না সেটা মুখ দিয়ে বের হওয়া একটা শব্দ দিয়ে ধ্বসে যায়।" [আর্তগ্রুল]

★ সিংহ শিকার করে আর ঈগল উপর থেকে অপেক্ষায় থাকে কখন শিকারকে ছোঁ মেরে নিয়ে যাবে। [আর্তগ্রুল]

★  ভেবেচিন্তে কথা বলো যখন তুমি সবার সামনে থাকো ,

      নিজেকে যাচাই করো যখন তুমি একা থাকো। [আর্তগ্রুল]

★ সাহসী মৃত্যুর চেয়ে সাহসিকতা নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন।[আর্তগ্রুল] 

★ আনাড়ি গাধা তাবুতে পৌছার আগেই পিঠ থেকে তার বোঝা ফেলে দেয়। [সেলজান হাতুন]

★  মৌমাছির মুখে যেমন মধু থাকে তেমনি তার পিছনে হুলও থাকে। [সেলজান হাতুন] 

★  কথা রুপার মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। [আর্তগ্রুল] 

★  যুদ্ধ কেবল তাদের দ্বারা জয়ী হয় না যারা শত্রুর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে।[আর্তগ্রুল] 

★  বলা হয় যে, যে হাতে একবার কলম ওঠে তাতে আর তলোয়ার ওঠে না। 

★  যখন নেকড়ে বুড়ো হয়ে যায় তখন সে তার নিজের সন্তানের খোরাক হয়। [হাইমে আনা] 

★  ঢাল ভাগ্যের তীরকে ঠেকাতে পারে না। [আর্তগ্রুল] 

★ "একটি দলে শিয়ালের সংখ্যা যতই হোক না কেন,

     তা কখনো নেকড়েদের ভয় দেখাতে পারে না"  [উসমান গাজী-১৯০]

★ যে নেকড়ে চল্লিশটি কুকুরের ঘেউ ঘেউয়ে ভয় পায়,সে নেকড়ে নয়। [বারবারুসা] 

★ একজন বুদ্ধিমান সুলতান তিনি যিনি নিজে আলেমের কাছে যান,

     আর একজন বোকা আলেম তিনি যিনি সুলতানের কাছে ছুটে যান। [ সুলতান মালেক শাহ]

★ বুদ্ধি এবং সাহসিকতা যদি দেখাতে পার,তবে বিজয় তোমারই থাকবে। [আল্প আরসালান] 

★ দুটি জিনিস আমাদের ধ্বংস করতে পারে,

      এক, শত্রুর কাছ থেকে যে করুণা আসে,

      দুই, বিশ্বাসঘাতকতা যা বন্ধুর কাছ থেকে আসে। [আল্প আরসালান] 

★ খাবারকে বিষে পরিণত করতে এবং বিষকে মধুতে পরিণত করতে পারে শক্তিশালী শব্দ। [বারবারুসা] 

★ যারা মহাকাশে পৌছাতে পারে না, তারা বিশ্বও শাসন করতে পারে না। [সুলতান মালেক শাহ]

★ শ্রদ্ধা মেধা থেকে আসে,বয়স থেকে নয়।   [আহমেদ সেঞ্জার]

★ যারা কাজ করে না,তারা শয়তানের ভাই।

    আর যাদের প্রচেষ্টা আছে, আশা তাদের মাঝেই নিহিত।        [শায়খ এদেবালি]

★ মতবিরোধ স্বল্পস্থায়ী বিষয়, ভ্রাতৃত্বই হলো চিরস্থায়ী।        [গুন্দুজ বে]

★ জালিমরা যদি লাগাতার জুলুম করে যাই, এর অর্থ তাদের পরিণতি ঘনিয়ে আসছে। [উসমান] 

★ যদি সে তরবারী খাপমুক্ত করে ,ভয় পেয়ো না।

     কিন্তু যখন সে কথা বলবে ,তখন ভীত হবে। [নিকুলা,উসমান প্রসঙ্গে] 

★ বুদ্ধি মানুষের অন্তরকে সত্যের দিকে নির্দেশনা দেয়, সেই বুদ্ধি ও মনের সিদ্ধান্তকে বিচক্ষণতা বলে।

[সুলতান মালেক শাহ]

★ নির্লজ্জ লোকের কথায় কাজ করা উচিত নয়।[সেঞ্জার]

★ পরাজয় নিশ্চিত জেনেও যুদ্ধে যাওয়াটা সাহসিকতা নয়,নির্বুদ্ধিতা। [বারবারোজ ]

★ সমস্যা মুখোমুখি হলে অপেক্ষার পথ বেঁচে নাও।   [ওরহান গাজী]

★ তুর্কিদের/মুসলমানদের হত্যা করেও থামাতে পারবে না।

তাদের নেতৃত্বে তোমার পা-ছাটা কোন লোককে বসিয়ে দাও,তবে তুমি সফল হবে। [উসমান গাজী]

★ আমরা আমাদের পূর্বসূরীদের কর্মফল ভোগ করছি,আর আমাদের উত্তরসূরীরা আমাদের কর্মফল ভোগ করবে।        [নিজামুল মুলক]

★ আমি নেতা হয়েছি শুধু আমার সাহসিকতার জন্য নয়,বরং সকল কাজে বুদ্ধি ও সাহসিকতাকে লাগিয়েছি বলে।  [বারবারুসা]

★ তাদবীর আমাদের হাতে,আর তাকদীর আল্লাহর হাতে। [কুমার আবদাল] 

★ এমনকি যদি কোন মানুষের স্বর্ণের তৈরি পাহাড়ও থাকে , তবুও সে তার ভাগ্যের যা আছে তার চেয়ে বেশি ব্যয় করতে পারবে না"- [আহমেদ সেঞ্জার] 


 ★ একজন নারী যদি জানতো- পুরুষেরা তার দিকে কীভাবে তাকায় - তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরী করতো...!!    -হযরত আলী (রা)

★ “অসৎ লোকের ধন দৌলত পৃথীবিতে সৃষ্ট জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়।”
—- হযরত আলী (রঃ)

★ তুমি জান্নাত চেয়ো না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়....
— হযরত আলী (রাঃ)

★ বিকাশের ক্ষেত্র না পেলে প্রতিভা ও শক্তি ক্রমশ ম্লান হয়ে বিনষ্ট হয়- শেখ সাদী

★ Supervision is the touchstone of success.

★ The eyes are useless when the mind is blind.

★ একদিন সোনা লোহা কে  বললো…আমাদের দু'জনেকেই  লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এতো চেঁচামেচি করো কেনো?? লোহা তখন বললো…নিজেকে যখন নিজের কেউ আঘাত করে! তখন  ব্যাথা অসহ্য লাগে😭

★ গ্রামীণ প্রবাদ-প্রবচন,

"টডি নডি ছ আনা
গায়ের জোরে ন আনা
বুদ্ধিয়ে হাজার
কপালে অপার।"

★ প্রিয়তমা ওগো, যখনই রাখি ঠোঁট তোমার ঠোঁটে,

লুকায়িত অস্ত্র আমার সহসা কাঁপিয়া উঠে।। [ সংগৃহীত ]


★ If you know yourself and your enemy then you need not fear the results of a thousand battles.
 [Sun zhu,The Art of War]

No comments:

Post a Comment

Recent Post

লালসালু উপন্যাসের চরিত্র আলোচনা

  ১ . মজিদ : কেন্দ্রীয় চরিত্র। সকল ঘটনার নিয়ন্ত্রক। কুসংস্কার, শঠতা ও অন্ধবিশ্বাসের প্রতীক। মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে এবং স...

Most Popular Post