কাজী নজরুল ইসলাম
আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব–শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?
মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা বোল নাকি-নাকি
খাঁড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি।
ঢাল তরবার, আন মা সমর, অমর হবার মন্ত্র শেখা,
মাদীগুলোয় কর মা পুরুষ, রক্ত দে মা রক্ত দেখা।
তুই একা আয় পাগলী বেটী তাথৈ তাথৈ নৃত্য করে
রক্ত-তৃষার 'ময়-ভুখা-হু'র কাঁদন-কেতন কণ্বে ধরে।-
অনেক পাঁঠা-মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা,
আয় পাষাণী এবার নিবি আপন ছেলের রক্ত-সুধা।
দুর্বলেরে বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি-পূজা
দূর করে দে, বল মা, ছেলের রক্ত মাগে দশভুজা।..
'ময় ভুখা হুঁ মায়ি' বলে আয় এবার আনন্দময়ী
কৈলাশ হতে গিরি-রাণীর মা দুলালী কন্যা অয়ি!
সংকলিত (কাজী নজরুল ইসলাম)
শব্দার্থ
চাঁড়াল - চন্ডাল,নীচ জাতি।
মাদী - স্ত্রী জাতীয় জীবজন্তু।
কণ্ব - শকুন্তলার পালক পিতা।
Adv-01
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী (রহ.)
সংক্ষিপ্ত পরিচয় জন্ম: ১ সেপ্টেম্বর ১৯ ৫১ | আখতারিয়া পাড়া, আধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম। ওফাত: ২৩ অক্টোবর ২০০৭ (বয়স: ৫৬ বছর)। পিতা: মাওল...
Most Popular Post
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
উত্তর: ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় , তাকে ক্রিয়াপদ বলে। ★ ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার। যথা: ১. সমাপিকা ...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
সূত্রঃ [cs 91,b2,nna-9102] বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণি পূর্ণমান -৫০ নিচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বাঁচাই করে খাতায় লেখো।(২০টি) ...
-
জমি জমার মূল হিসাব ২০ তিল = ১ কন্ট ০৩ কন্ট = ১ কড়া ০৪ কড়া = ১ গন্ডা ২০ গন্ডা = ১ কানি ১৬ কানি = ১ দ্রোন। শতকে প্রকাশ করি ৬৪০ শতক = ১ দ্...
No comments:
Post a Comment