Ad-1
Sunday, June 16, 2019
Bangladesh and Global Studies.
Class : Three.
Chapter -04
Different occupations of society.
★Give long Answer :
1. How do people earn money from the things they make?
Answer : Different sorts of people are engaged in making things in villages and cities. They produce different things for earning money to lead their life.For example - the farmer grow many kinds of crops and vegetables including rice,jute,brinjal,tomato, radish,carrot etc.They sold it in market for earning money.
2. How do doctors and nurses help people?
Ans: People go to a doctor when they are sick. Besides,A doctor helps to diagnose diseases.Sometimes they go to hospitals.A nurse looks after them and gives them medicine and food.The nurse assists the doctor.
3. Why should we respect people in all occupations?
Answer : In our society, there are different types of workers or professionals. All the workers and professionals are important.We depend on them in various way.We can easily understand that we are helpless without the help of all workers and professionals.So,we should respect all workers and professionals.
★ Give short answer :
1. What is an occupation?
Answer : The work by which men earn money is called occupation.people of village and town are engaged in different occupations.These are :Farmer, Fisherman, Teacher, Doctor etc.
2.Name some occupations of people who grow things.
Answer : An occupation where people grow things are given below :
* Farmer grow many kinds of crops and vegetables including rice,jute,brinjal,tomato, radish,carrot etc.
* Fisherman catches fish from tanks,canals,rivers and seas.
3. Name some occupations of people who make things.
Ans: An occupation where people make things are given below :
i. Potter uses clay to make pots and jars.
ii. Weaver uses threads of cotton, silk or wool to make cloth on a loom.
iii. Builder uses bricks,cement, sand and metal to build houses and buildings.
4. People of which occupation serve others?
Ans: Teacher, Doctor, Nurse and driver are the occupations which offers service to the people.
5. What does a teacher do for us?
Ans: A teacher teaches his students. He is a nation builder.A teacher helps his students to be good human beings with his teaching.
★ Fill in the blanks :
i. An activity that produces income is called an .........(occupation)
ii. People of villagers and towns have ........ occupation.(different)
iii. The different kinds of food we eat are ........ by farmers.(produced)
iv. ....... is our favourite food.(Fish)
v. Physician ..........and ..........us.(visits,treats)
vi. All occupations are ........ important.(equally)
vii. Majority of the villagers are......(farming)
viii. Weaver makes cloth with ........(cotton)
ix. We shall ......... people from all occupation.(respect)
x. People carry different .......on vehicles.(goods)
xi. One who makes a pot from clay is called.......(Potter)
xii. One who grows crops and vegetables is called ........(Farmer)
★Choose the correct answer from the below /MCQ:
1. What does a fisherman do?
Ans: catch fish.
2. The work by which man earns money is called.....
Ans: Occupation.
3. Where do most of the people live in Bangladesh?
Ans: in village.
4. Where do most of the people engage in Agriculture?
Ans: in village.
5. Who catches fish in the river, canal, and sea by net?
Ans: Fisherman.
6. The man who makes dress with cloth is called -----
Ans: tailor.
7. Who builds houses with brick,cement, sand and ironrods, etc?
Ans: Mason.
8. Who serves us during our illness?
Ans: doctor.
9. What does a weaver do?
Ans: weaves cloth.
10. Who teaches the moral lesson of the students?
Ans: Teachers.
#######
Thursday, June 13, 2019
ভাইরাস জ্বর প্রতিকারে আপনার করণীয়:
ঠান্ডা গরমের এই সময় এক প্রকার জ্বরের আবির্ভাব দেখা যাচ্ছে যাকে বলা হচ্ছে ভাইরাস জর মুলত ভাইরাস জ্বর একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা।ভাইরাস জ্বর হলে ভাইরাস আক্রমণের দুই থেকে সাত দিন পর জ্বর হয়। শীত শীত ভাব, মাথাব্যথা, শরীর ও গিরায় ব্যথা, অরুচি, ক্লান্তি, দুর্বলতা, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, চুলকানি, কাশি, অস্থিরতা ও ঘুম কম হতে পারে। অনেকের পেটের সমস্যা, বমি ও ডায়রিয়া হয়। শিশুদের ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণে পেটব্যথাও হতে পারে। আজকের লেখাতে আমরা জানবো এই ভাইরাসের জ্বরের প্রতিকারে আপনার করণীয় সম্বন্ধে ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ভাইরাস জ্বর প্রতিকারে যা করতে হবে সেই সম্বন্ধেঃ
ভাইরাস জ্বর সাধারণত তেমন কোনো ভয়াবহ রোগ নয়। ভাইরাস জ্বরে আক্রান্ত হলে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। কোনো অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হয় না। জ্বরের জন্য প্যারাসিটামল খেলেই হয়। তবে প্রচুর পানি পান করতে হবে এবং সেই সঙ্গে নিতে হবে বিশ্রাম। ভাইরাস জ্বর হলে খাবারের বিষয়ে সচেতন হতে হবে।
(১) অনেকে মনে করেন, ভাইরাস জ্বর হলে গোসল করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। গোসল করতে বাধা নেই। খুব ছোট শিশুদের ক্ষেত্রে শরীর মুছে দেওয়া ভালো। দরজা, জানালা ও ফ্যান বন্ধ করে ঘরকে গুমোট করে রাখবেন না। জানালা খুলে হালকা গতিতে ফ্যান ছেড়ে দেওয়া ভালো। সাধারণত কয়েক দিনেই ভাইরাস জ্বর ভালো হয়ে গেলেও এর ফলে শরীরে যে ক্লান্তি ও অবসাদ আসে, তা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
(২) খাবারের মধ্যে ভিটামিন সি ও জিঙ্কযুক্ত খাবার প্রাধান্য দিতে হবে। সাবধানে চলাফেলা করতে হবে। গরম এড়িয়ে চলতে হবে। পরিশ্রমের কারণে শরীরে ঘাম দেখা দিলে অবশ্যই পরিস্কার করতে হবে। যারা কর্মসংস্থানের কারণে অধিকাংশ সময় অফিসের বাহিরে থাকতে হয় তারা অবশ্যই ছাতা ব্যবহার করবে।
(৩) পোষাক হতে হবে অবশ্যই আরামদায়ক ও ঢিলেঢলা। যাতে খুব সহজে শরীরের ঘাম বের হয়ে যায়। বিশেষ করে যারা শ্রমিক, বাচ্চা এবং বয়স্কদের বাড়তি সর্তক থাকতে হবে। এছাড়া রাস্তার খোলা খাবার পরিত্যাগ করে হবে সঙ্গে সঙ্গে সম্ভব হলে বাড়িতে তৈরি খাবার গ্রহণ করতে হবে। তবে যারা ভাইরাস জ্বরে আক্রান্ত হবে তাদের অবশ্যই কিছুক্ষণ পর পর শরীর পাতলা গামছা বা কাপড় দিয়ে স্পঞ্জ করতে হবে ও মাথায় পানি দিতে হবে। শরীর গরম হলেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে ওষুধ খেতে হবে। জ্বর আক্রান্ত স্থায়িত্বকাল ৪-৫ দিন। তবে জ্বরের তীব্রতা বাড়লে অবশ্যই ডাক্তারের পরার্মশ নিতে হবে।
(৪) এছাড়া ভাইরাস জ্বর হলে রোগীকে তরল জাতীয় খাবার যেমন, স্যুপ, ফলের শরবত, স্যালাইন, লেবুর শরবত, ডাবের পানি খেতে হবে। পাশাপাশি প্রচুর পানি পান করতে হবে। খাবারের তালিকায় মৌসুমী ফলও খুবই উপকারী। যেমন- আনরস, আম কলা, খোসাযুক্ত ফলা খাদ্য তালিকায় রাখা ভাল। রোগীকে সব সময় মশারির নিচে রাখতে হবে। গলা ব্যথা থাকলে কুসুম গরম পানি খেতে হবে।
তাহলে জেনে গেলেন তো ভাইরাস জ্বর হলে আপনাকে কি করতে হবে। তাই এখন যেহেতু প্রতিকার আপনার জানা তাই আপনার কিংবা আপনার পরিবারের কারো এই ভাইরাস জ্বর হলে এই পদ্ধতি গুলো অবলম্বন করুন এবং অতিরিক্ত জ্বরে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন সুস্থ থাকুন সবসময়।
সুত্রঃ ডা. আবু সাঈদ, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ (ইন্টারনেট হতে সংগ্রহ)
Monday, June 10, 2019
দেওয়ানী মামলার ধারাবাহিক স্তর:
১। সেরেস্তাদারের নিকট আরজি দাখিল
২। আরজি পরীক্ষা
৩। পেশকারের কাছে প্রেরন
৪। পাঞ্চিং ও কোর্ট ফিস রেজিস্ট্রারে লিখন
৫। ফাইল সেরেস্তাদারের কাছে আবার প্রেরন
৬। ফাইলিং রেজিস্ট্রারে এন্ট্রি
৭। স্যুট রেজিস্ট্রেশন এন্ট্রি
৮। সেরেস্তাদার কর্তৃক সীলকরন
৯। নেজারত বিভাগে প্রেরন
১০। প্রসেস বন্টন
১১। সমন ফেরত(SR/AD)
১২। সেরেস্তাদারের কাছে আবার প্রেরন
১৩। পেশকারের নিকট আবার প্রেরন
১৪। বিবাদীর হাজিরা
১৫। লিখিত জবাব দাখিল
১৬। বিকল্প বিরোধ নিষ্পত্তি
১৭। প্রথম শুনানি
১৮। বিচার্য বিষয় নির্ধারণ
১৯। ডিসকভারি
২০। দলির তলব, দাখিল, আটক, ফেরত
২১। সাক্ষীর প্রতি সমন
২২। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ
২৩। চূড়ান্ত শুনানি
২৪। বক্রী শুনানি
২৫। যুক্তিতর্ক
২৬। রায় ঘোষনা
২৭। ডিক্রি
২৮। ডিক্রিজারি
২৯। আপিল/রিভিউ
৩০। রিভিশন।
২। আরজি পরীক্ষা
৩। পেশকারের কাছে প্রেরন
৪। পাঞ্চিং ও কোর্ট ফিস রেজিস্ট্রারে লিখন
৫। ফাইল সেরেস্তাদারের কাছে আবার প্রেরন
৬। ফাইলিং রেজিস্ট্রারে এন্ট্রি
৭। স্যুট রেজিস্ট্রেশন এন্ট্রি
৮। সেরেস্তাদার কর্তৃক সীলকরন
৯। নেজারত বিভাগে প্রেরন
১০। প্রসেস বন্টন
১১। সমন ফেরত(SR/AD)
১২। সেরেস্তাদারের কাছে আবার প্রেরন
১৩। পেশকারের নিকট আবার প্রেরন
১৪। বিবাদীর হাজিরা
১৫। লিখিত জবাব দাখিল
১৬। বিকল্প বিরোধ নিষ্পত্তি
১৭। প্রথম শুনানি
১৮। বিচার্য বিষয় নির্ধারণ
১৯। ডিসকভারি
২০। দলির তলব, দাখিল, আটক, ফেরত
২১। সাক্ষীর প্রতি সমন
২২। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ
২৩। চূড়ান্ত শুনানি
২৪। বক্রী শুনানি
২৫। যুক্তিতর্ক
২৬। রায় ঘোষনা
২৭। ডিক্রি
২৮। ডিক্রিজারি
২৯। আপিল/রিভিউ
৩০। রিভিশন।
রিট কি?কত প্রকার ও কি কি?
কারো মৌলিক অধিকার লংঘিত হলে আমাদের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ তা বলবৎ করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে।
হাইকোর্ট বিভাগের এই এখতিয়ার কে রিট জারীর এখতিয়ার বলে। অর্থাৎ রিট শুধু মাত্র হাইকোর্ট বিভাগ জারী করতে পারে। সংবিধানের অনুচ্ছেদ ২৭ থেকে ৪৩ এ উল্লেখিত মৌলিক অধিকার লংঘিত হলে সংবিধানের ৪৪ অনুচ্ছেদ প্রদত্ত অধিকারবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিট পিটিশন দায়ের করা যায় এবং হাইকোর্ট বিভাগ ১০২ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মৌলিক অধিকার বলবৎ করার জন্য কতিপয় আদেশ নির্দেশ জারী করতে পারে, যাকে রিট বলে।
সংবিধানের অনুচ্ছেদ ২৭ থেকে ৪৩ এ আইনের দৃষ্টিতে সমতা, ব্যক্তি স্বাধীনতা ও জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, চলাফেরার অধিকার, সমাবেশের অধিকার, সংগঠনের অধিকার, চিস্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক-স্বাধীনতা, পেশা বা বৃত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, গ্রেফতার বা আটক সর্ম্পকে রক্ষাকবচ ইত্যাদি অধিকারগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
যেহেতু রাষ্ট্রই মৌলিক অধিকার লংঘন করতে পারে তাই শুধুমাত্র রাষ্ট্র কিংবা রাষ্টীয় কোনো সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে রিট করা যায়।
হাইকোর্ট এই রিট বিষয়ে অবারিত ক্ষমতা ব্যাবহার করতে পারে অর্থাৎ বিষয় বিবেচনা করে যেকোনো আদেশ দিতে পারে কোনো কিছুই আদালতকে বারিত করে না ।
এক্ষেত্রে সীমাবদ্ধতা হলো বেসরকারি কোনো সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারির বিরুদ্ধে রিট করা যায় না অর্থাৎ প্রাইভেট সংস্থা যদি মৌলিক অধিকার ক্ষুন্ন করে তাহলে তা হবে অপরাধ, তখন রিট মামলা করা যায় না। মামলা করতে হবে দেওয়ানী আদালতে।
পাঁচ ধরনের রিট আছে:
১। বন্দী প্রদর্শন রিট:
কোনো ব্যক্তিকে সরকার বা অন্য কেউ আটক করলে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানার জন্য বন্দীকে আদালতে হাজির করার যে নির্দেশ দেওয়া হয় তাই বন্দী প্রদর্শন রিট।
২। পরমাদেশ বা হুকুমজারি রিট:
কোনো অধ:স্তন আদালত, ট্রাইব্যুনাল, ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তার আইনগত দায়িত্ব পালন করতে অস্বীকার করে কিংবা ব্যর্থ হয় তাহলে উচ্চতর আদালত যে আদেশের মাধ্যমে উক্ত আইনগত দায়িত্ব পালন করতে উক্ত আদালত বা ট্রাইব্যুনালকে বাধ্য করে তাকে হুকুমজারী রিট বা পরমাদেশ বলে।
৩। নিষেধাজ্ঞামূলক রিট:
কোনো অধস্তন আদালত, ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষ, সংস্থা বা ব্যক্তি তার এখতিয়ার বর্হিভূত কাজ করতে উদ্দ্যত হয়েছে কিংবা ন্যায় নীতি ভঙ্গ করতে যাচ্ছে। এ অবস্থায় উচ্চতর আদালত যে আদেশের মাধ্যমে উক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষকে ঐ কাজ করা থেকে বিরত রাখেন তাকে নিষেধাজ্ঞামূলক রিট বলে। নিষেধাজ্ঞামূলক রিটকে বিচার বিভাগীয় রিটও বলা হয়।
৪। উৎপ্রেষণ রিট:
দুটি উদ্দেশ্যে উচ্চতর আদালত উৎপ্রেষণ রিট জারী করতে পারে- ক) অধ:স্তন কোনো আদালত, ট্রাইব্যুনাল বা ব্যক্তি বা সংস্থা কর্তৃক কৃত ক্ষমতা বহির্ভূত কাজকে বাতিল বা নাকচ করে দেয়া। খ) অধ:স্তন আদালত বা ট্রাইব্যুনালের কোনো মামলা শুনানীর জন্য উচ্চতর আদালত নিজেই গ্রহণ করে এ রিট জারী করতে পারে।
৫। কারণ দর্শাও রিট:
কোনো ব্যক্তি যদি এমন কোনো সরকারি পদ দাবী করে, যে পদের যোগ্যতা তার নাই অথবা অবৈধভাবে যদি কোনো সরকারি পদ দখল করে বসে থাকে, তাহলে উচ্চতর আদালত যে আদেশের মাধ্যমে উক্ত ব্যক্তিকে তার পদ দখলের বা দাবীর কারণ দর্শাও নির্দেশ দিয়ে থাকে তাকে কারণ দর্শাও রীট বলে।
Friday, May 31, 2019
নবজাতকের কিছু সাধারণ সমস্যা ও সমাধান
নবজাতক ও শিশুদের মায়েরা প্রায়ই কিছু সমস্যা নিয়ে আসেন, যার একমাত্র চিকিৎসা হচ্ছে আশ্বস্ত করা। এই সমস্যাগুলো খুবই সাধারণ, অধিকাংশ ক্ষেত্রে ওষুধ লাগে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভুল কিংবা অতিচিকিৎসার সম্মুখীন হতে হয়। মায়েদের সচেতনতার জন্য এমন কিছু আপাত ‘নিরীহ’ সমস্যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।
১। নবজাতকের চামড়ায় লাল ছোপ : থমা টক্সিকাম। এই লাল ছোপ দাগ দ্বিতীয় অথবা তৃতীয় দিন বয়সে দেখা যায়, প্রথম সপ্তাহের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কোন ওষুধের প্রয়োজন নেই। এছাড়া লালের মাঝে সাদা সাদা দানা, ঠোঁটে, আঙুলে, হাতে পানি দানা উঠতে পারে। এগুলোও কোন ওষুধ ছাড়াই ভালো হয়ে যায়।
২। দুধ বমি : দুধ খাওয়ার সময় বাতাস খেয়ে ফেলা, কাশি দেয়া, অতিরিক্ত কান্না এসবের জন্য নবজাতক শিশু দুধ বমি করতে পারে। এই বাচ্চাদের খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থল বড়দের চেয়ে আলগা হয়ে থাকে। শিশুর ওজন বৃদ্ধি এবং বিকাশ সুষ্ঠুভাবে এগিয়ে চললে চিন্তার কিছু নেই। ছয় মাস থেকে দুই বছরের মধ্যে এই সমস্যা ওষুধ ছাড়াই সেরে যায়।
৩। পায়খানার তারতম্য : নবজাতক যদি শুধুমাত্র বুকের দুধ খায়, ওজন বৃদ্ধি এবং বিকাশ সঠিক থাকে তাহলে মলত্যাগের ধরণ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। সম্পূর্ণ সুস্থ বাচ্চা এমনকি দিনে কুড়ি পঁচিশবার পায়খানা করতে পারে, আবার চার পাঁচদিনে একবার করেও মলত্যাগ করতে পারে। দুটিই স্বাভাবিক বলে ধরা যায়।
৪। নাভির হার্নিয়া : অনেক শিশুর নাভির হার্নিয়া যদিও ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু এক বছরের মধ্যে বিনা ওষুধে মিলে যায়।
৫। গলায় আওয়াজ, বুক ঘরঘর করা : ‘ল্যারিন্গোম্যালাশিয়া’ সমস্যা হলে জন্মগতভাবে শিশুর গলার স্বরনালী নরম থাকে, নিঃশ্বাস নেয়ার সময় সরু হয়ে যায়, ঘরঘর শব্দ হয়। মা এসে বলে, বাচ্চা নাক ডাকে, কিংবা সারাক্ষণ ঠা-া (ঘরঘরকে বুকে কফ জমে থাকা ভেবে) লেগে থাকে। এই মায়েদের নিশ্চিন্ত করে বলা যায়, বারো থেকে আঠারো মাসের মধ্যে এই সমস্যা মিশে যাবে। কোন ওষুধের প্রয়োজন নেই।
৬। কান্না আর ঘুম নিয়ে উদ্বেগ : কান্না শিশুদের একমাত্র ভাষা। অনেক কারণেই এই নবজাতক শিশু কান্না করতে পারে। ক্ষুধা, বিরক্তি, ঘুম, পেশাব পায়খানা, অবস্থার পরিবর্তন, মায়ের সঙ্গলাভ অনেক কারণেই সম্পূর্ণ সুস্থ বাচ্চা অতিরিক্ত কান্না করতে পারে। এছাড়া অনেক মা বলে থাকেন বাচ্চা পেট মোচড় দিয়ে কান্না করে। এক্ষেত্রে বাচ্চাকে কাঁধে নিয়ে ঢেঁকুর তোলানো যেতে পারে। ওষুধের (যেমন- সিমিথিকন, গ্রাইপ ওয়াটার, ফেনোবারবিটন) কিংবা কৌটার দুধের কোন ভূমিকা নেই। চব্বিশ ঘণ্টায় কমপক্ষে পাঁচ ছয়বার পেশাব করলে পর্যাপ্ত দুধ পাচ্ছে ধরে নেয়া যায়। ঘুমের ব্যাপারে বলা যায়, জন্মের পরপর নবজাতক শিশু দিনে আঠারো কুড়ি ঘণ্টা ঘুমাতে পারে, যা বয়স বাড়ার সাথে কমতে থাকে। আবার হালকা ঘুমের স্বাভাবিক বাচ্চাও প্রচুর পাওয়া যায়।
৭। মেয়ে নবজাতকের যোনি পথ দিয়ে সম্পূর্ণ স্বাভাবিক কারণে রক্ত যেতে পারে। এতে ভয়ের কিছু নেই।
৮। অপরিপক্ব মস্তিষ্কের জন্য অনেক শিশুর পা কাঁপতে থাকে, যা ধরলে থেমে যায়। কোন ওষুধ লাগে না।
৯। জন্মের দ্বিতীয় থেকে তৃতীয় দিনের মধ্যে একধরনের জন্ডিস হয়, যা খুব বেশি মাত্রায় বাড়ে না, ধীরে ধীরে কমে যায়। বাচ্চা অন্য সবদিক দিয়ে ভালো থাকলে কিছুই করা লাগে না। বলে রাখা ভালো, নবজাতকের জন্ডিস কমাতে রোদের কোন ভূমিকা কোন গবেষণায় পাওয়া যায়নি।
১০। শিশু হাম : ছয় থেকে চব্বিশ মাসের বাচ্চাদের হালকা ভাইরাল জ্বরের তৃতীয় দিনের মাথায় শরীরে লাল দানা দেখা যায়, আবার খুব দ্রুত মিশে যায়। আমরা এগুলোকে বলে থাকি জঙঝঊঙখঅ ওঘঋঅঘঞটগ কিংবা ইঅইণ গঊঅঝখঊঝ। এক্ষেত্রেও কোন ওষুধের প্রয়োজন নেই।
আসলে মা’কে আশ্বস্ত করলেই অধিকাংশ নবজাতক ও শিশুর সমস্যার সমাধান হয়ে যায়। শিশু চিকিৎসক আরেকটি ব্যাপার দেখবেন, এই লক্ষণগুলোর সাথে অন্য কোন গুরুতর সমস্যা লুকিয়ে আছে কিনা। যেমন-নাভির হার্নিয়ার সাথে কোষ্ঠকাঠিন্য, কান্নার শব্দে অস্বাভাবিকত্ব থাকলে অন্য আরেকটি ভয়ানক অসুস্থতার লক্ষণ নির্দেশ করতে পারে। আশা করতে পারি, যে সমস্যায় কোন ওষুধ লাগে না, সে সমস্যাতেই শিশু যেন অতিরিক্ত, অপ্রয়োজনীয় ওষুধে অসুস্থ হয়ে না পড়ে।
ডাঃ আহাদ আদনান,
সহকারি রেজিস্ট্রার, শিশু বিভাগ।
আইসিএমএইচ, মাতুয়াইল, ঢাকা।
সংগৃহীত : দৈনিক ইনকিলাব।
Subscribe to:
Comments (Atom)
Recent Post
Most Popular Post
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
ভূমিকা : ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যাঁর নামটি জড়িত, তিনি হলেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। জন্ম পরিচয় : তিতুমীর ভারতের পশ্চিমবঙ...
-
বলাকা - রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল–যেন খাপে-ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত...
-
বিষয় : বাংলা সময়------২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-১০০ দ্রষ্টব্য : ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক । নিচের অনুচ্ছেদট...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...