Ad-1

Tuesday, February 25, 2020

৭. যোজক শব্দ কাকে বলে? যােজক শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলােচনা করাে।

উত্তর : যে শব্দ একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যাংশের কিংবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। যেমন
আমি গান গাইব আর তুমি নাচবে।
অর্থ এবং সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী যোজক শব্দ পাঁচ প্রকার। এগুলো নিম্নরূপ-


ক. সাধারণ যোজক : যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করা যায় তাকে সাধারণ যোজক বলে। যেমন আমি ও আমার বাবা বাজারে এসেছি।


খ. বৈকল্পিক যোজক : যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশের মধ্যে বিকল্প বােঝায় তাকে বৈকল্পিক যোজক বলে । যেমন তুমি বা তোমার বন্ধু যে কেউ এলেই হবে।


গ. বিরোধমূলক যোজক : এ ধরনের যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টি দ্বারা প্রথমটির বিরোধ নির্দেশ করে। যেমন- আমি চিঠি দিয়েছি কিন্তু উত্তর পাইনি।


ঘ. কারণবাচক 
যোজক : এ ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। যেমন-আমি যাইনি, কারণ তুমি দাওয়াত দাওনি।


, সাপেক্ষ 
যোজক: পরস্পর নির্ভরশীল যে যোজকগুলো একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তাদের সাপেক্ষ যোজক বলে। যেমন- যদি টাকা দাও তবে কাজ হবে।

Sunday, February 23, 2020

কলম্বাস যদি বিবাহিত হতেন


তিনি কখনওই আমেরিকা আবিষ্কার করতে পারতেন না। কারণ
তাকে আগে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হতোঃ
১. তুমি কোথায় যাচ্ছ?
২. কার সাথে যাচ্ছ?
৩. কেন যাচ্ছ?
৪. কিভাবে যাচ্ছ?
৫. কী আবিষ্কার করতে যাচ্ছ?
৬. এত লোক থাকতে তোমাকে কেন যেতে হবে?
৭. তুমি যখন এখানে থাকবে না, আমি কিভাবে থাকব?
৮. আমি কি তোমার সাথে যেতে পারি?
৯. তুমি ফিরবে কখন তাই বলো।
১০. রাতে বাসায় ফিরে খাবে তো?
১১. আমার জন্য কী আনবে বলো?
১২. তুমি আমাকে ছাড়া একা একা নিশ্চয় কোন উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা করেছ।
১৩. পরবর্তীতে তুমি এরকম প্রোগ্রাম আরো করতে যাচ্ছ…
১৪. উত্তর দাও, কেন?
১৫. আমি আমার বাপের বাড়ি চললাম।
১৬. তুমি আমাকে আগে সেখানে পৌঁছে দাও।
১৭. আমি আর কোন দিন ফিরে আসব না।
১৮. আচ্ছা? আচ্ছা বলতে তুমি কী বুঝাতে চাচ্ছ?
১৯. তুমি আমাকে ঠেকাচ্ছও না… কেন?
২০. আমি বুঝতে পারছি না, এই আবিষ্কারটা আসলে কিসের আবিষ্কার।
২১. তুমি সব সময় এরকম কর।
২২. গতবারও তুমি একই কাজ করেছিলে।
২৩. এখন থেকে তুমি এ ধরনের ছন্নছাড়া কাজ করতেই থাকবে।
২৪. আমি এখনও বুঝতে পারছি না, এখনও এমন কি আছে যে, আবিষ্কার করা হয়নি।
শিক্ষাঃ নিজের জীবনে কোন বড়
আবিষ্কার করার সম্ভাবনা থাকলে বিবাহ পরিত্যাগ করুন
collected

৮. নিচের অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণি নির্ণয় কর।

১. একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলাে জ্বলিতেছে -দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবত নাচিতেছে 

আহার প্রস্তুত হয় নাই -এজন্য হুকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি 

নেপােলিয়ন হইতাম,তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না।

উত্তর :  ব্যাকরণিক শব্দশ্রেণি : ক্রিয়া বিশেষণ, বিশেষণ, ক্রিয়া, বিশেষ্য,যােজক।

২. নিচের অনুচ্ছেদ থেকে যৌগিক ক্রিয়া চিহ্নিত কর। 

 চাহিয়া দেখিলামহঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে করিলাম, ওয়েলিংটন হঠাৎ 

বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে,পাষাণবত  কঠিন হইয়া,

বলিব মনে করিলাম যে,ডিউক মহাশয়কে ইতিপূর্বে (ইতঃপূৰে) যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে,

এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না।"

:যৌগিক ক্রিয়া:চাহিয়া দেখিলাম,বুঝিতে পারিলাম,করিতে আসিয়াছে,দেওয়া গিয়াছে,যাইতে পারে।

৩. নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ চিহ্নিত কর।

ইট বসানাে রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস। থেকে যাত্রীরা লাফিয়ে

নামছে।হাঁটা-পথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েক জনের যায়-যায় অবস্থা। কাঁদো-কাঁদো

চেহারার মানুষগুলােকে দেখে করিম মনে কষ্ট পেল।

উত্তর : ক্রিয়া বিশেষণ : ইট বসানাে রাস্তা, বাড়ি, চলন্ত বাস, লাফিয়ে, তাকিয়ে, মনে।

৪. নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ চিহ্নিত কর। 

আছেন তাে ভালাে? ছেলেমেয়ে? কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে

বললাম জিজ্ঞাসু অতিথিকে-

উত্তর : বিশেষণ পদ : ভালো, কিছু, সফেদ, শান্ত, জিজ্ঞাসু।

৫.নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখ শব্দগুলাের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর[সকল বো'১৮]

সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার

জন্ম হয়েছে তার ছিল না কোনাে আনন্দকোনো আশা পরিচিত হবারপ্রশংসা পাওয়ারপ্রেমলাভ

 করার এবং কোনাে ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনাে উপায় ৩ার ছিল না।

তাই শিক্ষা পরিষদ আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল।

উত্তর : ব্যাকরণিক শ্রেণি : বিশেষণ; সমষ্টিবাচক বিশেষ্য; সর্বনাম; অব্যয়; বিশেষণ। 

Tuesday, February 4, 2020

বাংলা ব্যাকরণ

প্রথম অধ্যায়; ভাষা
১. মানুষ সৃষ্টির সেরা --- জীব।
২. ভাষার প্রাণ হলো -- অর্থপূর্ণ ধ্বনি।
৩. ভাষার রুপভেদ দেখা যায় --- স্থান, কাল ও সমাজভেদে।
৪. ধ্বনির সৃষ্টি হয় -- বাগযন্ত্রের সাহায্যে।
৫. ইংল্যান্ডের মানুষের ভাষা -- ইংরেজি।
৬. ফ্রান্সের মানুষের ভাষার নাম-- ফরাসি।
৭. চীনের মানুষের ভাষার নাম -- ম্যান্ডারিন।
৮. চাকমা জনগোষ্ঠীর ভাষা --- চাংমা।
৯. গারো জনগোষ্ঠীর ভাষার নাম --- আচিক।
১০. ভাষাকে তুলনা করা হয় --- প্রবহমান নদীর সঙ্গে।
১১. স্থির ভাষা পরিণত হয় -- মৃত ভাষায়।
১২. পৃথিবীতে প্রচলিত ভাষা আছে -- সাড়ে তিন হাজার।
১৩. পৃথিবীতে মাতৃভাষা বাংলা হলো -- প্রায় ত্রিশ কোটি লোকের।
১৪. মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার অবস্থান -- চতুর্থ।
১৫. 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা ' উল্লেখ আছে-- ১৬. সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে।
১৭. প্রশাসনিক ভাষা চালু আছে -- পশ্চিমবঙ্গ, ত্রিপুরা,ঝাড়খণ্ড ও আসাম রাজ্যে।
১৮. ভাষার রুপ হলো -- দুটি,যথা : মৌখিক ও লৈখিক রুপ।
১৯. মৌখিক রুপ দুটি হলো --- আঞ্চলিক ও প্রমিত রীতি।
২০. লৈখিক রুপ দুটো হলো -- সাধু ও চলিত রীতি।
২১. আঞ্চলিক ভাষাকে -- উপভাষা বলে।
২২. সর্বজনগ্রাহ্য ও মার্জিত ভাষার রুপকে -- প্রমিত ভাষা বলে।
২৩. সাধু ভাষায় ব্যবহার হয় -- তৎসম শব্দ।
২৪. চলিত ভাষায় ব্যবহার হয় -- তদ্ভব,দেশি ও বিদেশি শব্দ।
২৫. নাটক,সংলাপ ও বক্তৃতার উপযোগী ভাষা হলো --- চলিত ভাষা।
২৬. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য দেখা যায়- ৪টি পদে।(বিশেষ্য,সর্বনাম, ক্রিয়া ও অব্যয়).
২৭. 'যদ্যাপি' শব্দের চলিত রুপ হলো --- যদিও।
২৮. 'ব্যাঘ্র' শব্দের চলিত রুপ হলো --- বাঘ।
২৯. ব্যাকরণের নিয়ম মেনে চলে --- সাধু ভাষা।

ধ্বনি ও বর্ণঃ
১. ধ্বনি তৈরি হয় -- বাগযন্ত্রের সাহায্যে।
২. ধ্বনি দুই প্রকার -- স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
৩. মোট মৌলিক স্বরধ্বনি-- ৭টি।
৪. যৌগিক স্বরধ্বনি -- ২টি (ঐ,ঔ)।
৫. বর্ণও দুই প্রকার - স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ।
৬. মোট স্বরবর্ণ হলো -- ১১ টি।
৭. বাংলায় মোট ব্যঞ্জনবর্ণ -- ৩৯ টি।
৮. বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণ সমুহকে একত্রে -বাংলা বর্ণমালা বলে।
৯. বাংলা বর্ণমালায় মোট বর্ণ -- ৫০টি।
১০. স্বরবর্ণের লিখিত রুপ --- দুইটি।
১১. সেগুলো হলো - পূর্ণরুপ ও সংক্ষিপ্ত রুপ।
১২. স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে -- কার বলে।
১৩. স্বরবর্ণের কার চিহ্ন - ১০ টি।
১৪. ব্যঞ্জন বর্ণের লিখিত রুপ --- দুইটি।
১৫. সেগুলো হলো - পূর্ণরুপ ও সংক্ষিপ্ত রুপ।
১৬. ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রুপকে -- ফলা বলে।
১৭. ব্যঞ্জনবর্ণের ফলা আছে --৬টি।
১৮. কণ্ঠতালব্য বর্ণ হলো - এ,ঐ
১৯. কণ্ঠৌষ্ঠ বর্ণ হলো - ও,ঔ।
২০.'অ' ও 'এ'- ধ্বনির উচ্চারণ - দুই রকম হয়।
২১. সেগুলো হলো-- সংবৃত ও বিবৃত।
২২. 'ঞ' এর উচ্চারণ হয় --- তিন রকম।
২৩. 'এক','খেলা','কেন'- শব্দের উচ্চারণ - বিবৃত হয়।
২৪.পদের মধ্যে ও শেষে ম-ফলা যুক্ত হলে সে বর্ণের উচ্চারণ --- দ্বিত্ব হয়।
২৫. সন্ধিজাত শব্দে ব-ফলা এর উচ্চারণ ---বহাল থাকে।

Friday, January 24, 2020

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় মডেল টেস্ট -১১

সূত্র:[CS/9c/unna/9102/b2]


বিষয় : বাংলা দ্বিতীয় পত্র(বহুনির্বাচনি) 
সময় : ৩০ মিনিট, পূর্ণমাণ - ৩০
১. "কাটিতে কাটিতে ধান এল বরষা"-এই বাক্যে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সমকাল         খ) নিরন্তরতা         গ) সমাপ্তি         ঘ) সূচনা
২. সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল- এখানে সূর্য কোন ধরনের কর্তা?
ক) অসমান কর্তা         খ) প্রযোজক কর্তা         গ) নিরপেক্ষ কর্তা৷             ঘ) প্রযোজক কর্তা
৩."এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি "এ বাক্যটি কোন কালের উদাহরণ?
ক) ঘটমান বর্তমান৷         খ) পুরাঘটিত বর্তমান৷         গ) সাধারণ বর্তমান৷         ঘ) নিত্যবৃত্ত বর্তমান।
৪. "সাতাশ হতো যদি একশ সাতাশ"- এটি কোন কালের উদাহরণ?
ক) পুরাঘটিত অতীত৷     খ) পুরাঘটিত বর্তমান     গ) সাধারণ অতীত৷             ঘ) নিত্যবৃত্ত অতীত
৫. কী ভেদে বাংলা ক্রিয়ার রূপের পরিবর্তন হয় না?
ক) বচনভেদে         খ) পুরুষভেদে৷         গ) অর্থভেদে             ঘ) প্রয়োগভেদে
৬. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
ক) নির্দেশক ভাব৷         খ) অনুজ্ঞা ভাব৷             গ) সাপেক্ষ ভাব৷             ঘ) আকাঙ্ক্ষা ভাব
৭. "শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে"- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে--
ক) নাম ধাতুজ ক্রিয়া৷         খ) প্রযোজক ক্রিয়া৷             গ) যৌগিক ক্রিয়া৷৷             ঘ) মিশ্র ক্রিয়া।
৮. যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে বলে---
ক) সকর্মক ক্রিয়া৷ খ) অকর্মক ক্রিয়া৷ গ)প্রযোজক ক্রিয়া৷৷ ঘ) যৌগিক ক্রিয়া
৯. ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
ক) মুখ্য কর্ম খ) গৌণ কর্ম৷ গ) সমধাতুজ কর্ম ঘ) ধাত্বর্থক কর্ম।
১০. 'যথা ধর্ম তথা জয়"- এটি কোন অব্যয়ের উদাহরণ?
ক) নিত্য সম্বন্ধীয় অব্যয়৷             খ) অনুকার অব্যয়৷         গ) বাক্যালঙ্কার অব্যয়।
১১. "দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে"- এই বাক্যে অব্যয়টির নাম কী?
ক) অনুসর্গ অব্যয়৷         খ) অনুকার অব্যয়৷         গ) অনন্বয়ী অব্যয়৷৷             ঘ) সমুচ্চয়ী অব্যয়
১২. "মরি মরি,কী সুন্দর প্রভাতের রূপ!"- এখানে অনন্বয়ী অব্যয় কী প্রকাশ পেয়েছে?
ক) বিরক্তি৷                 খ) উচ্ছ্বাস৷                 গ) যন্ত্রণা৷                     ঘ) সম্মতি
১৩. অনুপস্থিত ব্যক্তিকে কী বলে?
ক) উত্তম পুরুষ৷ খ) মধ্যম পুরুষ৷ গ) মধ্যম ও নাম পুরুষ৷৷ ঘ) নাম পুরুষ।
১৪. "নিশীথ রাতে বাজছে বাঁশি"- এ বাক্যে 'নিশীথ ' কোন পদ?
ক) ক্রিয়া৷ খ) বিশেষ্য৷ গ) বিশেষণ পদ ঘ) ক্রিয়া বিশেষণ
১৫. "ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন"- এটি কোন বিশেষণের উদাহরণ?
ক) ক্রিয়া বিশেষণ৷ খ) বাক্যের বিশেষণের৷ গ) বিশেষণ৷ ঘ) অব্যয়ের বিশেষণ
১৬. 'সামান্য একটু দুধ দাও'- এ বাক্যে 'সামান্য' কোন পদ?
ক) বিশেষ্য৷ খ) অব্যয়৷ গ) সর্বনাম৷ ঘ)বিশেষণ
১৭. 'নবম শ্রেণী', 'প্রথমা কন্যা' এখানে 'নবম', 'প্রথম' কোন জাতীয় বিশেষণ?
ক) ক্রমবাচক খ) সমষ্টিবাচক৷ গ) পরিমাণবাচক ঘ) সংখ্যাবাচক:
১৮. ভাব বিশেষণ কত প্রকার?
ক) তিন প্রকার৷৷ খ) চার প্রকার৷ গ) পাঁচ প্রকার ঘ) ছয় প্রকার।
১৯.'সবুজ মাঠ','কালো মেঘ'- এগুলো কী বাচক বিশেষণ নাম বিশেষণ?
ক) গুণবাচক খ) রূপবান৷ গ) ভাববাচক ঘ) অবস্থা বাচক
২০. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক) সৌরভ খ) লবণ ৷ গ) তারল্য৷ ঘ) ভোজন
২১. 'দৌহিত্র' কোন শ্রেণীর শব্দ?
ক) রূঢ়ি শব্দ৷ খ) যৌগিক শব্দ৷ গ) যোগরুঢ় শব্দ ঘ) দেশি শব্দ।
২২. নিচের কোনটি 'যোগরূঢ়' শব্দ?
ক) বাঁশি৷ খ) পাঞ্জাবি৷ গ) মহাযাত্রা৷ ঘ) সন্দেশ
২৩. 'মহিমা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) মহি+মা৷ খ) মহা + ইমা মহা৷ গ) মহৎ+ইমন৷ ঘ) মহা+ইমর।
২৪. কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) গেঁয়ো৷ খ) মেছো৷ গ) টেকো৷ ঘ) গেছো।
২৫. 'জাত'- অর্থে কোনটিতে 'আই' প্রত্যয় যুক্ত হয়েছে?
ক) ঢাকাই খ) মোগলাই৷ গ) মিঠাই৷ ঘ) চড়াই।
২৬. নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু?
ক) হৃ খ) টান৷ গ) হের৷ ঘ) কহ্
২৭.মৌলিক ধাতুর অপর নাম কি?
ক) স্বয়ংসিদ্ধ ধাতু৷ খ) ণিজন্ত ধাতু৷ গ) নামধাতু ঘ) প্রযোজক ধাতু
২৮. অঘারাম বাস করে আজও পাড়াগাঁয়ে - এখানে 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
ক) বিদেশি৷ খ) খাঁটি বাংলা৷ গ) তৎসম ঘ) অজ্ঞাতবাসে
২৯. দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
ক) পরপদ৷ খ) পূর্বপদ৷ গ) উভয় পদ ঘ) কোনোটিই নয়
৩০. গায়ে হলুদ দেয়া হয়েছে যে অনুষ্ঠানে - গায়েহলুদ কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ৷ খ) অব্যয়ীভাব৷ গ) বহুব্রীহি৷ ঘ) কর্মধারয়।

Most Popular Post