Ad-1
Tuesday, October 1, 2019
স্টুডেন্টের ঘাঁড় বাঁকানোর গল্প
আমি বললাম,এটাকে তুমি অপমান মনে করছ?এটা তো অপমান না,তুমি যে আচরণ করছ সে আচরণে ভবিষ্যতে তুমি অনেক মানী ও সম্মানী হতে পারবে না বলে আজ তোমাকে অপমান করে বের করে দিলাম।তুমি কি ভবিষ্যতে আজকের চেয়ে ৫০ গুন সম্মানী হতে চাও???
বলল,জী,হ্যাঁ।
কিন্তু আজকের আচরণ তোমাকে ৫০ গুণ সম্মানী হতে দেবে না।তাই আমি আজ তোমাকে অপমান করে বের করে দিলাম।সে সঙ্গে বললাম,কখনো শিক্ষকের কাছ থেকে পাওয়া অপমানকে অপমান মনে করিও না, বরং সেটাকে মানী হওয়ার সোপান মনে করিও।শিক্ষক তোমার মানের আগে যুক্ত হওয়া সম্ভানাময় অপ টাকে দূর করার জন্যই এ ব্যবস্থাগুলো নেয়।
মনে করো,একজন স্টুডেন্ট শত শত মানুষের সামনে শিক্ষককে পায়ে ধরে সালাম করলো,এটা কি ছাত্রের জন্য অপমান????
:না,স্যার।
:এটা যদি অপমান না হয় তাহলে সামান্য কয়েকজন স্টুডেন্টের সামনে থেকে বের করে দেওয়াটাতে অপমান বোধ করছ কেন????
এটা বলার পর দেখলাম,স্টুডেন্টটা মোমের মতো গলে গেল।এতটা বিনয়ী হয়ে গেল যে মনে হলো ওর ঘাড়টা সারা জীবনের জন্য বাঁকা করে দিলাম।এখন প্রশ্ন হলো
ঘাড়_বাঁকা_করে_দেওয়ার_মানে_কি?
আব্দুল্লাহ আবু সাঈদ স্যার একবার বলেছিলেন,আমার সামনে যদি দশজন বড় বড় অফিসার দাঁড় করিয়ে দেওয়া হয় তার মধ্যে আমার স্টুডেন্ট কোনটা আমি তা বেঁচে নিতে পারব।কিভাবে?
ওই যে ঘাড় বাঁকা করে হাত দুটো সামনে এনে ভাঁজ করে বিনয়ের ভঙ্গিতে দাঁড়ানোতে বুঝে যাব ও আমারই স্টুডেন্ট ছিল।
ও....ই যে ঘাড় বাঁকা করেছিল সেটা সে বড় অফিসার হয়েও এখনো সোজা করতে পারেনি এবং পারবেও না।
Monday, September 30, 2019
কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নিই
*অশীতিপর--আশিরও অধিক বয়সবিশিষ্ট।
*কিন্নর দল- দেবলোকের সুকণ্ঠ গায়ক।ঘোড়ার মতো মুখ ও মানুষের মতো দেহবিশিষ্ট স্বর্গীয় গায়ক।
*কুলটা- অসতী স্ত্রী,কুল বা স্বামীগৃহ ত্যাগ করে যে রমণী।
*খুড়ো- চাচা,কাকা,পিতৃব্য।
*গতাসু- মৃত।
*গানের পসরা- পণ্যদ্রব্য,আলো,কিরণ,প্রভা।
*চক্রবাক-- চকা,হাঁসজাতীয় পাখি।
*চার্বাক- একজন নাস্তিক মুনি,জড়বাদী।
*ডিস্টিংশন - প্রতি বিষয়ে ৮০ নাম্বারের উপরে পাওয়া।
*পৌরুষ -- পুরুষজনোচিত ভাব ধর্ম বা আচার-ব্যবহার,তেজ,বীর্য।
*বীপ্সা-- যা পুন:পুন ঘটে,ব্যাপ্তি।
*মৌরিফুল- মসলা রুপে ব্যবহৃত এক প্রকার শস্য। {স.মধুরিকা>মধুরি>মহুরি>মৌরি}
*রজক- ধোপা,রংকারক।
*শূর--- শৌর্যবান,বীর্যশালী,শক্তিমান।
*শ্যামা --(১)পরম রুপবতী যুবতী-শীতকালে যার স্পর্শ আরামপ্রদ উষ্ণ এবং গ্রীষ্মকালে সুখদায়ক শীতল-(২)হিন্দুদেবী কালি,(৩) মধ্যযৌবনা নারী(৪) শ্যামা নামক পাখি- শ্যামাসঙ্গীত।
*স্থিতপ্রজ্ঞ--১. বুদ্ধির পরিপক্বতা অর্জিত হয়েছে এমন। ২. গভীর চিন্তায় মগ্ন।
Tuesday, September 24, 2019
জে এস সি বাংলা প্রস্তুুতি মডেল টেস্ট-০৭
শ্রেণি : অষ্টম
বিষয় : বাংলা
ক) 'ভজন'- অর্থ কী?
খ) মালির বউ কুকুরটাকে সহ্য করতে পারত না কেন?
গ) উদ্দীপকের তুহিন 'অতিথির স্মৃতি' গল্পের কোন চরিত্রের পরিচয় বহন করে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের ভাব বস্তুটি 'অতিথির স্মৃতি' গল্পের মূল প্রতিচ্ছবি বলা যায় কি? উত্তরের সপেক্ষে যুক্তি দাও।
২. গেল বছর পয়লা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর মামাবাড়িতে। সেখানে পহেলা বৈশাখের মেলা বসে। আমার সাথে মেলা দেখছে আমরা গিয়েছিলাম চারজন আমি, মামাতো বোন তুলি, সুমন আর ছোট ভাই কমল। মেলার একটু কাছে পৌঁছাতে শুনতে পেলাম নগরদোলার ক তুমি কি সময় ক্যাঁচর ক্যাচর শব্দ। দেখলাম বাশের তৈরি করা কুলো,ডালা,ঝুড়ি,চালুন,মাছ ধরার চাঁই,খালই আরও কত কী! বসেছে বাঙ্গি,তরমুজ,মুড়ি-মুড়কি, জিলাপি আর বাতাসার দোকান সারিসারি।
ক) ছায়ানট কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে?
খ) পুণ্যাহ ও হালখাতা বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকে 'বাংলা নববর্ষ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের বৈশাখি মেলা আর 'বাংলা নববর্ষ'প্রবন্ধে বর্ণিত রমনার বৈশাখী মেলা এক নয়" মন্তব্যটি বিশ্লেষণ করো।
৩. রিপন নদীর ধারে সবুজ ঘাসে সকালে গরুটি বেঁধে এসেছিল। বিকেলের দিকে গরুটিকে আনতে গিয়ে সে আর বাড়ি ফিরে আসে না। সন্ধ্যায় নদীর ধারে তার মৃতদেহটি পাওয়া যায়। নদীর ধারে একটি বড় তেতুল গাছ আছে। সবার ধারণা তেঁতুল গাছের ভূত তাকে মেরেছে।তারা রিপনের মৃতদেহটি ধরতে ভয় পেল। পরবর্তিতে ডাক্তারি পরীক্ষায় দেখা যায় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
ক) 'তৈলচিত্রের ভূত' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ) দাদা মশাই রে লাইব্রেরীর কেমন অবস্থা বর্ণনা করা হয়েছে?
গ) উদ্দীপকের গ্রামবাসীর মধ্যে 'তৈলচিত্রের ভূত' গল্পের নগেনের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো?
ঘ) উদ্দীপকের কুসংস্কার ও রিপনের মৃত্যু এবং 'তৈলচিত্রের ভূত' গল্পটি যেন একই সূত্রে গাঁথা ---উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৪। জীবিকার তাগিদে গ্রামের বাড়ি ছেড়ে শহরে পাড়ি দিলেও গ্রামের কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারেনা তপন। পাখি-ডাকা, ছায়াঘেরা গাঁয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর কথা মনে হলে তার মনটা উদাস হয়ে যায়। শৈশবের কত কথা তার মনে পড়ে। খুব ইচ্ছে করে আবার ফিরে যেতে নিজের গ্রামে।
ক) ডিক্রি শব্দের অর্থ কি?
খ) 'সে মাটি সোনার বাড়া' বলতে কী বোঝায়?
গ)উদ্দীপকে 'দুই বিঘা জমি' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকটিতে 'দুই বিঘা জমি'- এর বিষয়বস্তু সম্পূর্ণরূপে ফুটে ওঠেনি বিশ্লেষণ করো।
৫. নিভৃত গাঁয়ের এক দুরন্ত বালক রাসেল। তার মুখের সারল্য আর মায়া গ্রামের সকলকে মুগ্ধ করে। সবার কাজেই রাসেল সাহায্য করে। গ্রাম্য পালা গান, লাঠি খেলা এসবেও তার দারুণ দক্ষতা। রাসেলের জন্য তার নিজ গ্রাম ও সর্বোচ্চ জনপ্রিয়।
ক) 'রুপাই' কবিতাটির উৎস কি?
খ) রূপাইকে পাগল লোহা বলা হয়েছে কেন?
গ) উদ্দীপকের রাসেল যেন 'রুপাই' চরিত্রের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকটি 'রুপাই' কবিতার খণ্ডাংশ মাত্র, মূল্যায়ন করো।
৬. আরবের ইয়েমেন দেশে বাস করত হাতেম তাই নামে এক অতিসাধারণ যুবক। কিন্তু তার বদান্যতা, পরোপকারিতা ও অকৃত্রিম বন্ধুসুলভ আচরণের কথা সবার মুখে মুখে ধ্বনিত-প্রতিধ্বনিত হত। প্রতিহিংসাপরায়ণ রাজা বিষয়টি সহ্য করতে পারলেন না। তিনি হাতেমকে হত্যার জন্য এক গুপ্তঘাতক পাঠালেন। ঘাতক হাতেম কে হত্যা করতে গিয়ে তার গুণে মুগ্ধ হয়ে রাজার কাছে ফিরে এলে রাজা নিজের ভুল বুঝতে পারলেন।
ক) 'চিতোর' কোন রাজ্যের রাজধানী?
খ) "বীরভোগ্যা এ বসুধা" চরণটির মধ্য দিয়ে কবিতাটি প্রকাশিত হয়েছে?
গ) উদ্দীপকটি 'বাবুরের মহত্ত্ব' কবিতার যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা আলোচনা করো।
ঘ) উদ্দীপকটি 'বাবুরের মহত্ত্ব' কবিতার সমগ্র ভাবপ্রকাশের কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বিশ্লেষণ করো।
৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও;
ক) সারমর্ম লেখ;
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ,
‘সুখ-সুখ’ করি কেঁদো না আর;
যতই কাঁদিবে যতই ভাবিবে,
ততই বাড়িবে হৃদয়-ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
ক) সারাংশ লেখো
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে ‘বাঙালির বাংলা’, সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞানশক্তি ও প্রেমশক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ার কেন, পৃথিবীর কোনো জাতির নেই। কিন্তু কর্মশক্তি এককভাবে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়তা, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা ও নিদ্রা ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে। এই তম, এই তিমির, জড়তাই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ ও মৃতপ্রায় করে রাখে।
৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো:
ক. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
খ. জ্ঞানহীন মানুষ পশুর সমান।
৯। ক. মনে করো তোমার নাম নিবিড়। তোমার বন্ধুর নাম রাহুল। সে খুলনায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটা পত্র লেখো। ৫
অথবা,
খ. মনে করো তুমি রূপনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তোমার নাম রিহান। শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একখানা আবেদনপত্র লেখো।
১০। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর.১০
ক) বাংলা নববর্ষ
খ) ট্রেনে ভ্রমণ
গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান
পঞ্চম শ্রেণি বাংলা মডেল টেস্ট - ০৬
এই যে ছবি এমন আঁকা
ছবির মত দেশ
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ।
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি, নেই রং
তবু আঁকতে পারে সবই।
ক) কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার অংশ এবং উক্ত কবিতার কবির নাম কি?
খ) কবিতাংশটির ভাবার্থ লেখ।
গ) কবির কাছে এদেশকে ছবির মতো আঁকা বলে মনে হচ্ছে কেন?
১২.জন্ম নিবন্ধনের জন্য উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর ;
তথ্য ফরম
নাম:
মাতার নাম:
পিতার নাম:
জন্ম তারিখ:
জাতীয়তা :
ধর্ম:
বর্তমান ঠিকান :
স্থায়ী ঠিকানা:
শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ:
Monday, September 23, 2019
আবেদনপত্র
২৫ মার্চ, ২০১৭
বরাবর
প্রধান শিক্ষক
পলাশপুর প্রাথমিক বিদ্যালয়, জামালপুর।
বিষয় : বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে
আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের
পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। বিগত চার বছর ধরে আমি এ বিদ্যালয়ে পড়ালেখা করে
আসছি। আমি সব সময়ই প্রথম হয়ে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার
বাবা একজন দরিদ্র কৃষক। পরিবারের ভরণপোষণ ছাড়াও তিনি আমাদের তিন ভাই-বোনের খরচ চালাতে
হিমশিম খান। গত দুই মাস এ কারণে তিনি আমার স্কুলের পাওনা পরিশোধ করতে পারেননি। এ
অবস্থায় আমার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
অতএব বিনীত প্রার্থনা এই যে, আমার বাবার আর্থিক
অবস্থার কথা বিবেচনা করে আমাকে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করে
লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক—
নুজহাত ফাতিমা
পঞ্চম শ্রেণি, রোল নম্বর : ১।
Recent Post
Most Popular Post
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
ভূমিকা : ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যাঁর নামটি জড়িত, তিনি হলেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। জন্ম পরিচয় : তিতুমীর ভারতের পশ্চিমবঙ...
-
বিষয় : বাংলা সময়------২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-১০০ দ্রষ্টব্য : ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক । নিচের অনুচ্ছেদট...
-
বলাকা - রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল–যেন খাপে-ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
-
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ বাংলা সময় - ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান - ১০০ [ দ্রষ্টব্য : ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞ...